Poetry

দূর আকাশে মায়ের ঠিকানা

May 13, 2026

Jannatun

Original Author এম. জেড.জান্নাতুন

167 views

“আধো আলো আধো ছায়ায় মা তোমাকে খুঁজে বেড়াই, ”

“একটুখানি মমতার লোভে নাজানি কত দরজায় করা নারাই।”

“অশ্রু ঝরে দুচোখ দিয়ে পারিনা মা আটকে রাখতে,”

“জীবনের এই খেলাঘরে তুমি ছাড়া সব সুখ যে যায় বিফলে।”

“দিন যায়, রাত যায় আপন মানুষ ও হয় পর,”

“স্বার্থের এই দুনিয়াতে কজনই বা পায় নিজের ঘর।”

“দূর আকাশে থাকো তুমি তোমায় অনুভবে পাই রোজ” 

“মা ছাড়া কি সন্তান বাঁচে!!একটু নিও খোঁজ..”

“আসবেনা মা আসবেনা তুমি সেটা ও জানি আমি,”

“পরকালে মা হয় যেন দেখা, তোমার কোলে যেন ঠাই পাই আমি।”

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login