Poetry

জন্ম আমার দুঃখের সাগর

May 20, 2026

Jannatun

Original Author এম. জেড.জান্নাতুন

140 views

জন্ম আমার দুঃখের সাগর,

দুঃখেরই গান গাই।

একটু সুখের লোভে আমি,

দ্বারে দ্বারে ঘুরে বেড়াই।

অন্ধকারে খুজি আলোকধাঁধা,

আকাশের খুজি সীমানা।

মরুভূমির বুকে খুজি অবাধ জলধারা,

সমুদ্রের খুজি গভীরতা।

ব্যর্থ জীবন, ব্যর্থ চেষ্টা, ব্যর্থ যে চিন্তা চেতনা,

সময়ের সঙ্গে ফুরাইয়া যাইবে সকলই জীবনধারা।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login