এসিরুমে বসেও টুটুল ঘামছেন৷ নিজেই টাই ঠিক করলেন। এই কক্ষে শুধু উনি একা। বোরিং লাগছিল তাই একটা সিগারেট ধরালেন। পায়ের ওপর পা তুলে সোফায় হেলান দিয়ে উনি সিগারেট টানতে লাগলেন।
এমন সময় সেখানে শামস আসলেন। ঘরে ঢুকেই দরজা লাগিয়ে দিলেন। যাতে কথা বাইরে না যায়।
শামস দেখলেন টুটুল এর হাতের সিগারেট এর ছাই কার্পেটে পড়ছে। তাই তিনি একটা এস্ট্রে রাখলেন টুটুল এর পায়ের সামনে।
শামস বললেন, আমি আমার গোয়েন্দা বাহিনী দিয়ে খবর নিয়ে জেনেছি যে দেশে যথেষ্টই তেল মজুদ রয়েছে। তবুও আপনি তেল স্টক করে রেখেছেন কেন?
টুটুল সিগারেটে টান দিয়ে বলল, দেখুন।আমরা ব্যবসায়ীক মানুষ। স্টক মার্কেট ও একটা ব্যবসা। আমরা স্টক করে রেখেছি।।যাতে পরে বিক্রি করতে পারি।
শামস বললেন, দেশে তেলের সংকট তৈরি করে আপনি মোটেও ঠিক করছেন না।
টুটুল বলল, ব্যবসায় কোন ঠিক ভুল নাই। ব্যবসা একটা জিনিসেই চলে সেটা হচ্ছে লাভ। আমার লাভ কী?
সরু চোখে তাকালেন শামস। বোঝার চেষ্টা করলেন টুটুল আসলে কি চায়।
টুটুল বলল, দেখেন প্রেসিডেন্ট। আপনি আমাদের নিয়ন্ত্রণ করেন না। বরং আমরাই করি। আমরা আপনাকে ট্যক্স দেই। সেই ট্যক্সের টাকায় আপনি চলেন। এর আগেও ব্যবসায়ীকদের সাথে অনেক প্রেসিডেন্ট পাঙ্গা নিয়েছিল। তাদের অবস্থা মোটেও ভালো হয়নি।
শামস এর ঠোঁটের কোনায় হাসি। এটা দেখে টুটুল ভয় পেয়ে গেলেন।
শামস বলল, আমি একটা ডিল করতে চাই। কোন ইচ্ছা নাই তোমাদের সাথে লড়াই করার। আমি ৬মাসের জন্য তোমাদের ৫% ট্যক্স মাফ করে দিব। তুমি আর কাল থেকে তেল স্টক করে রাখবে না। পুরো দেশে তেল সাপ্লাই দাও।
টুটুল এর হাত থেকে কার্পেটে সিগারেট পড়ে গেল। লাল কার্পেট থেকে সিগারেট তুলে এস্ট্রে তে রাখলেন টুটুল। টুটুল কখনও ভাবেনি যে এতো বড় অফার পাবে সে।
টুটুল বলল, ঠিক আছে আপনি কাগজে কলমে লিখে দেন। মনে রাখবেন ৬মাসের জন্য শুধু। তারপর কিন্তু তেলের দাম না বাড়ালে ভালো হবে না।
শামস বলল, মনে থাকবে। এখন আপনি আসতে পারেন।
টুটুল সেই রুম থেকে চলে আসার পরই। সেই কক্ষে ঢুকলো জয়নুল। প্রেসিডেন্ট চেয়ারে বসে ঢোল খাচ্ছেন।
জয়নুল অবাক হয়ে বলল, কি হলো? খুশি মনে দেখলাম টুটুল বেরিয়ে গেল।
শামস বললেন, ৫% ট্যক্স কম নিব ওর থেকে। এটাই ডিল হয়েছে।
জয়নুল রেগে বলল, কেন তার সাথে সমঝোতা করলেন? ও নিজের ক্ষমতা দেখায়। আপনি চাইলেই তাকে জেলে ভরতে পারতেন।
শামস বললেন, ক্ষমতা আসলে শক্তিতে নয়। বুদ্ধিতে টিকে থাকে বুঝলে জয়নুল। আমার প্লানটা শোন। সৌদীর সরকার এর সাথে কথা হয়েছে।।আমরা এবার ব্যবসায়ীকদের ছিড়ে খাবো। সৌদী থেকে জাহাজে নিজ খরচে তেল আনবো। তেল আসতে ৫/৬ মাস লাগবে। তারপর নিজেরাই সেই তেল আরো কম টাকায় বিক্রি করবো।
অবাক হয়ে জয়নুল বলল, তাহলে এটা ছিল আপনার মাস্টারপ্লান। আমি তো কল্পনাও করিনি।
শামস বললেন, শুধু শক্তি দিয়ে সরকার হওয়া যায় না। বুদ্ধিও লাগে যা আমার যথেষ্ট পরিমানে আছে।
আগ্রহী হয়ে জয়নুল বলল, তারপর টুটুল কে কিভাবে শাস্তি দিবেন ৬মাস পর?
শামস বলল, সেটা নিজের চোখেই দেখবে। যখন জনগন আমার তেল কেনা শুরু করলে তখন ওর তেল স্টকে থাকবে বিক্রিও করতে পারবে না। তেল পচে নষ্ট হয়ে যাবে।
জয়নুল বলল, তখন কি আমরা সেই তেলও কিনে নিব ৫০% দামে।
শামস কঠিন গলায় বললেন, মোটেও না। এটাই তার শাস্তি, কারন সে ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছে। আমাকে আগের প্রেসিডেন্টদের মতো সরল সোজা ভেবেছে।
জয়নুল ভয় পেয়ে গেলেন। তবে মাথা নেড়ে সায় দিলেন।
#সরকার
#পর্ব৬
#রুদ্র_সিয়াম