Posts

কবিতা

না পাওয়ার গল্প

May 15, 2026

নারকীয় কবি (লুইন হোসেন)

27
View

ওহে রূপসী
তোমাকে পাব না—জানি,
তবুও ভালোবাসি,

তোমাকে যে পাব না—
এতে নেই কোনো আক্ষেপ।
কারণ আমিও জানি,
তোমার পূর্ণতায় আমারও অংশ এক।

আমি তো কঠোর—
যেন প্রখর রৌদ্রের দিন,
তুমি শীতল,
যেন নিঃশব্দ শান্ত রাত গহীন ।

যেমন দিনের পরে রাত আসে
একুই সাথে দুইটি আসে না।
তেমনি তোমার আর আমার ভালোবাসা
পুর্ণতা না পেলেও, 
দিন আর রাতের মতো 
একে অন্যকে ছাড়া পরিপূর্ণও হবে না।

Comments

    Please login to post comment. Login