Posts

উপন্যাস

এক ছাতার নিচে।পর্ব:২৯

May 15, 2026

busra islam

84
View

#গল্প- এক ছাতার নিচে

 #লেখিকা- বুশরা নাদরাহ

 #পর্ব - ২৯ 

 "রহিম চাচার কাঁপা গলার কথাগুলো ইনায়ার মাথায় হাতুড়ির মতো বাজছিল।

   "পারুল খালামনির খুনি শুধু ইদ্রিস শেখ না....  

  ইনায়া দৌড়ে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল। বুকের ভেতরটা ধকধক করছে।

  আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলো। চোখ দুটো লাল, ঠোঁট কাঁপছে। 

 "আমি কি করবো এখন?  মনে মনে নিজেকেই প্রশ্ন করলো।  

একদিকে রক্ত। নিজের দাদা—ইদ্রিস শেখ। যার নাম শুনলেই এই শহর একসময় কাঁপতো।   আরেকদিকে সত্যি। পারুল খালামনির নিথর শরীর, রহিম চাচার ৩২ বছরের কান্না। 

 আর তার মাঝখানে... রায়হান। 

 রাইহান।   

যাকে দেখলেই ইনায়ার বুকের ভেতর শীতল বাতাস বয়ে যায়। 

  যার চোখে তাকালে মনে হয়, দুনিয়ার সব ঝড় থেমে যাবে। 

  যাকে ইনায়া না বুঝেই, না বুঝেই ভালোবেসে ফেলেছে।  

রায়হানের কথাটা মনে পড়তেই ইনায়ার বুকটা দুমড়ে-মুচড়ে গেল। 

 যদি সত্যি হয়?   

যদি রায়হানও জানে?  

 যদি রায়হানও চুপ থাকে?  

  তাহলে কি ইনায়া কখনো রায়হানকে পাবে না?   

ভালোবাসা কি রক্তের কাছে হেরে যাবে? 

 খাটের এক কোণে গুটিশুটি মেরে বসে পড়লো ইনায়া। ফোনটা হাতে নিয়ে দেখলো রায়হানের মিসড কল।  কিন্তু ইনায়া আর ফোন ব্যাক করলো না।   

 কী বলবে ?  

 " রায়হান, তুমি কি আমায় ছেড়ে যাবে ?

  এই প্রশ্নটা লিখতেই হাত কাঁপলো।

  বাইরে রাত গভীর হচ্ছে। দেয়ালের ঘড়িতে কাঁটা টিকটিক করে এগোচ্ছে।   ১১টা...১২টা....... ১টা... 

 চোখের পাতা ভারী হয়ে আসছে। মাথার ভেতর হাজারটা প্রশ্ন, হাজারটা "যদি"। 

  একটা সময় ইনায়া আর পারলো না।   চোখ বন্ধ করে বিড়বিড় করলো, `"আল্লাহ, আমাকে পথ দেখাও...  আর তারপরই ঘুমিয়ে পড়লো। 

 রাত ৩টা।   

 ঘুমের মধ্যে ফোনটা বেজে উঠলো। ভাইব্রেশনে বিছানা কাঁপছে।   

 ইনায়া চোখ না খুলেই ফোনটা হাতে নিল।   স্ক্রিনে ভেসে উঠলো — 

 "🥰raihan🥰"  

একটা... দুইটা... তিনটা কল।  

 ইনায়া ধরলো না।   

 কিন্তু চতুর্থবার যখন বাজলো, তখন ইনায়ার বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধক করে উঠলো।  

 ইনায়া ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো রায়হানের গলা। গলাটা ভারী, কাঁপছে।   

"ইনায়া... প্লিজ, নিচে আসো। এখনই। আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি।

Comments

    Please login to post comment. Login

  • Sobuj Muna 1 month ago

    বুশরা ইসলাম ☺️☺️

  • Khadijatul Anisa 2 months ago

    Anisa Yeasrin ☺️

  • busra islam 2 months ago

    যারা আমার গল্পটা পরছেন আপনারা plz আমাকে নিজেদের নাম বলে যাবেন। 😊😊