Posts

উপন্যাস

এক ছাতার নিচে। পর্ব:৩০

May 16, 2026

busra islam

21
View

#গল্প- এক ছাতার নিচে

 #লেখিকা- বুশরা নাদরাহ 

#পর্ব - ৩০  

 "ইনায়ার বুক ধুকপুক করছে। রায়হান বাহিরে? এই রাতে?   

  আস্তে করে কম্বলটা সরিয়ে উঠে বসলো। পায়ের শব্দ যেন না হয়, তাই খালি পায়েই বিছানা থেকে নামলো। 

 দরজার হাতলটা ঘুরাতেই হালকা ক্যাঁচ করে শব্দ হলো।  

 ইনায়া সাথে সাথে থেমে গেল। যদি কেউ জেগে যায়?   

 " নাহ পুরো বাড়ি নিস্তব্ধ। শুধু ড্রইংরুমের দেয়াল ঘড়ির টিকটিক শব্দটা কানে বাজছে।  ইনায়া চুপিচুপি সিঁড়ি বেয়ে নামতে লাগলো। প্রতিটা ধাপে পা রাখার আগে একবার থেমে শুনছে। নিচে কেউ জেগে নেই তো? 

  ড্রয়িংরুম টা অন্ধকার। সোফার উপর ছড়ানো  বাবার চশমা আর খবরের কাগজ। মনে হচ্ছে সবাই অনেক আগেই ঘুমিয়ে গিয়েছে। 

 ইনায়া ধিরে ধিরে মেইন দরজার কাছে গেল।   হাতটা কাঁপছে। লোহার ছিটকানিটা ঠান্ডা বরফের মতো লাগছে। 

  মাথার ভেতর প্রশ্ন - 

রায়হান এত রাতে এখানে কেন আসছে? 

কেউ দেখে ফেললে কী হবে?

  ইনায়া চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিলো।   তারপর আস্তে করে দরজাটা খুললো।  

_ক্রীচ..._

  দরজা খুলতেই বাহিরে দেখলো রায়হান দাঁড়িয়ে আছে।   

রাস্তার হালকা আলোতে ওর মুখটা দেখা যাচ্ছে। চোখে-মুখে টেনশন।   

  রায়হান ফিসফিস করে বললো:

    "তুমি আসছো... ভেবেছিলাম আসবে না। 

 ইনায়া দরজার আড়ালে দাঁড়িয়ে ফিসফিস করে বললো:  

  "পাগল হইছেন? কেউ দেখলে কী হবে জানেন? এত রাতে এখানে কেন আসছেন?

Comments

    Please login to post comment. Login