রাত ১টা বাজে।চন্দ্রমা গ্রামে টিনের ঘরে ১২ জনের একটা গ্রুপ নানান বয়সের মানুষ একত্রে হয়েছে। সেখানে তারা মদ্যপান করছে।
রেভেল ৫ প্যাগ খাওয়ার পর চোখে ঝাপছা দেখতে লাগলো। তারপর টেবিলের ওপর দাড়িয়ে ভাষনের মতো করে বলল, ভাইসব। আমরা এই মদের আসরে এই জন্য একত্র হইনি। যে আমরা শুধু মদ খেয়ে সময় নষ্ট করবো।।আমাদের পৃথিবীতে পাঠানো হয়েছে মহৎ উদ্দেশ্যে।
সেখানে থাকা জেলে রহমত আলী বলল, সেই মহৎকাজটাই হলো মদ্যপান করা।
বাকিরা হেসে উঠলো।
রেভেল গম্ভীর হয়ে বলল, আপনি তো জেলে মাছ বিক্রি করে সংসার চালাচ্ছেন। তারপর আপনার ছেলে সেও বড় হয়ে জেলে হবে।
রহমত বলল, এটাই তো স্বাভাবিক। রাজার ছেলে রাজা প্রজার ছেলে প্রজা হয়।
তারপর এক প্যাগ মদ গিলল রহমত।
রেভেল বলল, আমি এই রুলস ভাঙ্গতে চাই। আমি এমন সিস্টেম বানাতে চাই যেখানে জেলের ছেলেও রাজা হবে। আপনারা কি জানেন? ধর্মপাল যেকিনা পাল সাম্রাজ্য গড়েছিল। সে ছিল একজন জেলে। জনগন তাকে রাজা বানিয়েছিল। তাই আপনিও চাইলে রাজা হতে পারেন।
সেখানে থাকা মফিজ বলল, ওর একটু বেশি মদ খাওয়া হয়েছে। এজন্য পিনিক নিতাসে।
রেভেল বিরক্ত হয়ে বলল, আমি বেশি খেলে আমার মাথা ক্লিয়ার হয়।
হঠাৎ রেভেল গম্ভীর হয়ে উচ্চস্বরে বলল, সবাই চুপ। কেউ হাসবে না। কেউ একটা কথাও বলবে না।
পুরো ঘর এক নীরবতা পালন করলো। ঘরের সবাই তাকিয়ে আছে রেভেল এর দিকে।
রেভেল বলল, সব মুর্খ তোমরা। দেশে এই বছর বাজেট পড়েছে ৭হাজার কোটি টাকা। আমাদের দেশের আয় হচ্ছে ৪হাজার কোটি টাকা। বাকি ৩হাজার কোটি টাকা কই থেকে আসবে। ভেবেছো?
কেউ কোন উত্তর দিল না।
রেভেল বলল, এগুলো আমাদের পকেট থেকে কাটা হবে। সব জিনিসের দাম বেড়ে যাবে। পত্রিকা নিউজ দেখো তোমরা? জনগনের ওপর বাড়তি ট্যক্স লাগিয়ে টাকা তোলা হবে।
হঠাৎ রহমত প্রশ্ন করে উঠলো, তো এই বিষয়ে আমরা কি করতে পারি?
গলা খাঁকারি দিয়ে রেভেল বলল, কি করতে পারি? এই সরকার যতদিন থাকবে গরীবদের অসুবিধা কষ্ট দিন দিন বাড়বে। এই সংসারকে সরিয়ে দিতে হবে।
পুরো ঘর থমথম হয়ে গেল।
হঠাৎ এক যুবক ছেলে যেকিনা মদ্যপানে অংশগ্রহন করেনি। সে বসে ছিল ঘরের কোনায়।
যুবক বলল, কিভাবে সরাবে সরকারকে?
রেভেল যুবকের দিকে তাকিয়ে বলল, তানজিম এখানে তুমি। গতবার তো তুমি ই চেয়ারম্যান এর মাথায় ইট মেরেছিলে। আমার মনে আছে।
তানজিম বলল, হ্যা। ওটা আমি ই ছিলাম।
রেভেল বলল, সরকারকে সড়াতে আমাদের বিচ্ছৃঙ্খলা করতে হবে। দেশে হরতাল শুরু করতে হবে। বিদ্রোহীর ডাক দিতে হবে।
সবার গলা শুকিয়ে গেল। তারা মদ্যপানকে ব্যস্ত।
শুধু তানজিম বলল, সেটা আমরা কিভাবে করব?
রেভেল বলল, আমি ঢাকা যাচ্ছি। সেখানে ছোটখাটো মিছিল করবো। আমার সাথে কে যাবে?
রেভেল ভেবেছিল ঘরের সবাই হাত তুলবে। তবে দেখা গেল কেউ সায় দিল না শুধু তানজিম হাত তুললো।
রেভেল বলল, ভেরী গুড। তানজিম আর আমি ঢাকা যাচ্ছি। আমরা সেখানে হরতাল করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপানদের আমাদের পক্ষে নিব। তারপর দেশে একটা বিচ্ছৃঙ্খলা করব।
তানজিম বলল, যদি পুলিশ আমাদের বাধা দেয় তাহলে?
রেভেল এর ঠোঁটের কোনায় হাসি রেখে বলল, এটাই তো চাই। পুলিশ আমাদের বাঁধা দেওয়া মানেই আমরা পুলিশদের সাথে ফাইট করবো। মিডিয়া সব দেখাবে। তারপর এই কেওস দিয়ে আমরা সরকারকে বাধ্য করব চেয়ার থেকে নামতে।
তানজিম বলল, তারপর কাকে বসাবো? আর এসব কি এতোই সোজা?
রেভেল বলল, পরেরটা পরে দেখা যাবে। আগে এটুকু প্লান সফল হোক।
তানজিম বলল, হরতাল যে করব? সেটার বিষয় কি থাকবে।
মাথা চুলকাতে থাকে রেভেল। মদের কারনে তার মাথা কাজ করছিল না। খানিকটা ঘুরছে তার মাথা ও আশপাশ।
রেভেল শুধু একটা শব্দই বার বার বলছে, বিষয় বিষয় বিষয়।
#সরকার
#পর্ব_৯
#রুদ্র_সিয়াম