Posts

উপন্যাস

এক ছাতার নিচে। পর্ব:৩২

May 17, 2026

busra islam

40
View

#গল্প- এক ছাতার নিচে  

#লেখিকা- বুশরা নাদরাহ

 #পর্ব - ৩২  

"সকালের মিষ্টি রোদ জানালার ফাঁকা দিয়ে এসে পড়েছে ইনায়ার মুখে। বাহিরে পাখিরা ডাকছে, আর ঘড়ির কাঁটা জানিয়ে দিচ্ছে সময় আর দাঁড়িয়ে নেই।  

  হঠাৎ দরজার ওপাশ থেকে ফারহানা বেগমের ডাক ভেসে এলো, 

  "ইনায়া, আর কত ঘুমাবি? সাড়ে আটটা বাজে। কলেজে দেরি হয়ে যাবে তো!  

ঘুম জড়ানো চোখে ধড়ফড় করে উঠে বসলো ইনায়া। চুলগুলো এলোমেলো, চোখে এখনো ঘুমের রেশ।  

 তাড়াতাড়ি বিছানা ছেড়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলো। ঠান্ডা পানির ঝাপটায় ঘুম খানিকটা কাটলো। 

   নিচে নামতেই রান্নাঘর থেকে ভেসে আসছে গরম খিচুড়ি, বেগুন ভাজা আর ডিম ভাজার ঘ্রাণ। 

  ডাইনিং টেবিলে আব্বু পত্রিকা হাতে চায়ে চুমুক দিচ্ছে। পাশে ছোট চাচ্চু আর ইহান হাসাহাসি করতে করতে খেতে বসছে।   

 ইনায়াকে দেখেই ফারহানা বেগম  হেসে বললো, 

  "আয় মা, বস। দেখ তোর পছন্দের খিচুড়ি করেছি। ঠান্ডা হয়ে যাবে।  

ছোট চাচি ও ব্যস্ত হয়ে সবার প্লেটে বেড়ে দিচ্ছে।   

ইনায়া চুপচাপ চেয়ার টেনে বসে পড়লো। সবার হাসি-ঠাট্টার মাঝে ওর মনটাও হালকা হয়ে গেল।   

 খেতে খেতে আব্বু বললো,   "তোমার নাকি কয়েক দিন পর পরিক্ষা ? প্রিপারেশন ঠিক মতো নিচ্ছো তো? 

 ইনায়া মাথা নেড়ে বললো,   "হ্যাঁ আব্বু, নিচ্ছি। তুমি চিন্তা করো না।  

খাওয়া শেষ করে হাত ধুয়ে উঠতেই রহিম চাচার গলা শোনা গেল বাহির থেকে,   "আপা, গাড়ি বাইর করছি। 

 ইনায়া ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ফারহানা বেগম কে বললো,   "আসি আম্মু।  

ফারহানা বেগম  কপালে হাত ছুঁইয়ে বললো,   "আল্লাহ হাফেজ। সাবধানে যাস।   

ইনায়া গাড়িতে উঠে বসতেই জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখছে। রহিম চাচা গাড়ি চালাতে চালাতে বললো,   

"আজকে রাস্তায় একটু জ্যাম আছে মা। কিন্তু তোমারে সময়মতো পৌঁছাইয়া দিমু। 

 ইনায়া শুধু হালকা হেসে আবার জানালার বাহিরে তাকিয়ে রইলো। 

  মনে মনে ভাবলো, কলেজের গেটে আজ আবার সেই চোখ দুটো অপেক্ষা করছে কিনা?  

 গাড়ি কলেজের সামনে থামলো, ঘড়িতে তখন নয়টা বাজতে পাঁচ মিনিট বাকি।  

     ইনায়া গাড়ি থেকে নেমে একবার পেছনে তাকালো। 

রহিম চাচা হাত নেড়ে বললো,   "যাও মা। 

 ইনায়া হেঁটে গেল কলেজের ভিতরে।

   আর ঠিক তখনই, গেটের পাশে দাঁড়িয়ে থাকা একটা চেনা মানুষ ইনাকে ডাক দিলো।

Comments

    Please login to post comment. Login

  • busra islam 1 month ago

    Accha apuu.....ektu porei dibo in sha allah 🥰🥰

  • Khadijatul Anisa 1 month ago

    Apuu taratari next part pllzzzzz