কবিতা

‘দ্বিধা’

May 19, 2026

তৌকির আজাদ

180
View

চারিদিকে ইট–পাথুরে  অট্টালিকা,

ফাঁকে মাঝে মাঝে দেখি বৃক্ষ আর পিপীলিকা


 

একটুকু ছাদে যাব কি আজ?


ঘরের জানালায় কি সারা আকাশ ধরে?

পাখিগুলো উড়ছে আপন মনে — কি করে?


সাধক মন আর মানুষের বিবেক বৃথাই পোড়ে।


পোড়ে কি? 

বিঘ্ন চেতনায় কেন দ্বিধার মায়া ঘোরে?

অপেক্ষা। 

কাঙ্ক্ষিত ক্ষণ কবে আসবে নিজ ঘরে?

ঝলমলে রোদেলা সকাল, দগ্ধ মধ্যদুপুর, স্নিগ্ধ বিকেল —

শান্ত-ক্লান্ত রাত শেষ হবে – নতুন ভোরে।

আপন বিশ্ব জয় করার অসীম সাহস বুক ভরে,

আমরাই আনি - আবেগ. বিবেক.  বোধের. চিন্তার. স্বাধীনতা – 


তোমার-আমার জন্যে চিরতরে – পার্থিব জীবন শেষে …


 

Comments

    Please login to post comment. Login