ঘড়িতে সময় আট মিনিট বাকি,
হঠাৎ করেই খোলা চোখে দেখি কোটি সহস্র আলোর ফাঁকি
চঞ্চল, তবে গোছানো — শৃঙ্খলাবদ্ধ স্রষ্টার বাণী,
কত বিচিত্র রঙ, রূপ, আভা, অচেনা রশ্মির জোনাকি।
বাতাসে মিষ্টি লাশের গন্ধ — গাছের, মাটির, পানির, পেট্রোল পোড়া ধোঁয়া,
কত অ্যাটম - মলিকিউর, অণু, অক্সিজেন, নানান মৌল — আরো কত্ত কী!
সবই কি মানুষের জন্য?
উত্তর শুধু জানেন জননী বিশ্ববিধাত্রী,
পথিক হয়ে বেঁচে আছি, জানি — জানতে হবে ~
সৌন্দর্যের কদর থাকে বাঁচার ভালোবাসার চিরচেনা,
সৃষ্টির আদিম জীবনী ~ কৃত্রিম আনুভব বৃথাই আকুতি।