আমার আকাশে কত শত তারা,
শুকতারারা ঝরে গেলে বলবো কথা,
তোমার আলোতে রাত্রি জেগে থাকে,
নিঃশব্দের মাঝে শব্দ ভাসে ~ অযথরা ডাকে …
আমার স্বপ্নে কত গল্প থাকে,
আবছা আলোর রঙে কে যেন ভাসে,
তোমার স্মৃতিরা মনে মনে ভাবে,
অসময়ে কথা বলে ওঠে ~ উপস্থিতির ,
স্থিতি কী তবে নীড় পাবে, পেয়েছে শেষ কবে ?
তুমি ছিলে তাই আঁধার কেটে রাত দিন হবে।
তুমি আছো তাই সব পথিক শূন্যে চেয়ে রবে
তুমি আছো তাই সেই শিশুটি খেলতে পারে
তুমি আছো তাই আজ মা স্বস্তিতে থাকেন
তুমি আছো তাই কবি কাব্যের ভাষা বোঝেন
তুমি আছো তাই নেতারা আশা জাগিয়ে বাঁচেন
তুমি আছো তাই শব্দেরা বোধ জোগায়
তুমি আছো তাই পাতারা বাতাসে দোল খায়
তুমি আছো তাই শ্রমিকের মুখে হাসি ফোটে
তুমি আছো তাই বৃক্ষরা বাঁচে ছায়া দিয়ে
তুমি আছো তাই ঘরে ফেরা পথিক হাসে মন খুলে …
তুমি আছো বলে লোকে গায়ে তোমাকে চেয়ে
তুমি আছো বলে লোকে ডাকে তোমায় - আমায়
তুমি আছো বলে লোকে তোমাকেই নিজেতে হারায়
তুমি আছো বলে মন হেসে ওঠে তোমার আমার জানালায়।
তুমি আছ বলে রোদ-বৃষ্টির দেখা পাই,
তুমি আছো বলে রোদ্দুর সব শবের খেলা ঘরে গাইতে থাকে গান …