আমাদের চারিপাশ,
ধুলোভরা ছাইপাশ,
জমেনা আর শেওলা শহুরে দেয়ালে।
মাথা রাখা অট্টালিকা নিবাস,
তোমাদের দিনগুলো কাটে নির্মম অস্থির,
বিস্তর বিস্ময় নিয়ে ভাবনায়,
হারানো স্থির হাসে শ্লেষাত্মক উপহাস
যদি না নিজ নিজেকেই চিনতে না পায় …
তবে,
কবে পাবে দেখা তোমরা,
আমাদের উচ্ছ্বাস মাখা শান্ত বিশ্বাসের।
নিঃশ্বাসগুলো বিষাদের মতো দীর্ঘ,
না হোক, কেটে যাক দুঃসময়, আর ফিরে পাও,
তোমার মার্জনায় বাঁচার আশ্বাসে বাঁচি হয়ে থেকে জীবন্ত।
তোমাদের চারিপাশ হোক,
আমাদের মতো,
উন্নত মাথা তুলে বাঁচার অভ্যুত্থান,
শুদ্ধবোধের যত শত সহস্র শতাব্দী লব্ধ আয়োযন,
সৃষ্টির উত্থান-পতনের আনন্দরত অভিধান,
ঠিকঠাক সঠিকের মতন।
আজ যখন ভীষণ ব্যস্ত-শান্ত-ক্লান্ত - অদেখা উল্লাসে সবাই মত্ত,
বলছি, ক'টা মুহূর্তে বাঁচো, জেনো নির্ধারিত হবে দৈবের আশ্বাস বিজয়ী সত্যির সত্য