Poetry

ব্যক্তিগত মানুষ

May 21, 2026

153 views

ব্যক্তিগত মানুষ
- তন্ময় দত্ত মিশু

তুমি আমার ব্যক্তিগত মানুষ, 
মনে আছে, আমরা একসাথে উড়াতাম ফানুস! 
কত বিকেল, কত সন্ধ্যে, 
পার করেছি এক সাথে আনন্দে। 
ছিল না ভয় হারাবার, 
ছিল শুধুই প্রেম, কাছে টানার।

তুমি আমার ব্যক্তিগত মানুষ, 
যার কাছে ভেতরের সবকিছু উজাড় করে দেওয়া যায়, 
নিজেকে ভেঙ্গে বারে বারে নতুন করে পাওয়া যায়। 
তুমি আমার সবচেয়ে দামী মানুষ, 
তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। 

আমি চিনি হাজারো মানুষকে, 
বন্ধু আমার শত শত! 
কখনো হতাশায় ডুবে গেলে, 
সেই পরিচিত মুখগুলোই হয়ে উঠে অপরিচিত, 
যেনো তারা আমায় চেনে না, আমিও চিনি না তাদের, 
কখনো দেখা হয় নি, কথা হয় নি, হাসা হয় নি একসাথে! 
এমন মূহুর্তে কে না চায় 
তার একজন কথা বলার মানুষ থাকুক। 
একজন বোঝার মানুষ থাকুক, 
একজন ব্যক্তিগত মানুষ থাকুক, 
যে শুধু আমার, ভাগাভাগি নেই কারো সাথে 
রেশারেশি নেই যার কারো সাথে। 
তুমি আমার সেই ব্যক্তিগত মানুষ, 
তুমি আমার একান্ত কাছের মানুষ।

পরিশুদ্ধ কাব্যগ্রন্থ
 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login