Tonmoy Datta Mishu

Tonmoy Datta Mishu

Active

Author

@tonmoy_datta_mishu

Member since Apr 2024

৩৭

Posts

২

Followers

০

Upvotes received

০

Sales

About

তন্ময় দত্ত মিশু, জন্মঃ কুমিল্লা(২২ এপ্রিল, ১৯৯৯ ইংরেজি)। পিতাঃ বিষ্ণু পদ দত্ত, মাতাঃ রিংকু রাণী দত্ত। বেড়ে উঠা চট্টগ্রামে। পড়ালেখাঃ কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ হতে মাধ্যমিক ও কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ থেকে বিজ্ঞান বিভাগ হতে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন, পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। তাঁর প্রকাশিত প্রথম একক বাংলা কাব্যগ্রন্থ “পরিশুদ্ধ”। তাঁর প্রকাশিত দ্বিতীয় একক ইংরেজি কাব্যগ্রন্থ “Every Word Matters”। বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ– চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন Blood Aiders-CU এর প্রতিষ্ঠাতা, চবি বন্ধুসভার সাবেক সহসভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এর সাবেক সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাহিত্যিক দেয়ালিকা ‘এক ফালি রৌদ্দুর’ এর সংগঠক ও প্রকাশক এবং Blood Aiders-CU এর ডিজিটাল ম্যাগাজিন “রক্ত এবং মনুষ্যত্ব” এর ডিজাইনার এবং সম্পাদক। তিনি স্বল্প দৈর্ঘ চলচ্চিত্র (শর্ট ফিল্ম) বানিয়ে থাকেন।

সেই সময় আবার আসুক, সেই সম্প্রিতি আবার আসুক, বাঙালি তোমার জীবনে, বেঁচে থাকার ছন্দ ফিরে আসুক৷ রোজা শেষে ঈদের চাঁদে তোমার হাসি ফুটে উঠুক। দূর্গা পূজায় নাড়ুর সাথে তোমার তৃপ্তি ফিরে আসুক৷ বাঙালি তোমার জীবনে, সেই সম্প্রিতি ফিরে আসুক৷ - তন্ময় দত্ত মিশু

All Posts

৩৬ posts