Poetry

মিশে আছ

May 26, 2026

142 views

মিশে আছ
- তন্ময় দত্ত মিশু

তুমি উন্মুক্ত সৃষ্টি, তুমি ভেতরে থাকা কৃষ্টি
তুমি ঝড়ে পড় বৃষ্টি হয়ে।
তুমি বয়ে যাও স্রোতে, সকলের সাথে
কখনোসখনো দেখা হয় আমাদের পথে। 
তোমার কথায় কথায় অশ্রু ঝড়ে
কথায় ভাসে স্মৃতি।
আমি সাগর পাড়ে দাঁড়িয়ে রোজ
শুনি সাগরেরও গীতি।  
আঁধার-মিনারে, ঘন আকাশেরও মাঝে
খুঁজে ফিরি তোমায় বারে বারে।
তুমি হারিয়েও আছো সাথে,
দূরে যাও নি একেবারে,
মিশে আছ আমারই প্রাণে।

পরিশুদ্ধ কাব্যগ্রন্থ


 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login