Poetry

যাযাবর - তন্ময় দত্ত মিশু

June 8, 2026

135 views

যাযাবর

-তন্ময় দত্ত মিশু

যাযাবর ঘুরে বেড়ায় পথে পথে,
দিক-বেদিকের যত রহস্য দেখে ছুটে যায় পিছু পিছু।
যত রাস্তায় তার পায়ের ছাপ পড়ে,
তত পথে পৃথিবী বারবার জেগে উঠে।
দিব্যি দেখে নতুন ভোর,
সূর্যের চোখে চোখ রেখে।
মাইলের পর মাইল হেঁটে,
দেশের পর দেশ ঘুরে,
তার চেনার বাকি আছে বলো কাকে?
চলো হয়ে যাই যাযাবর,
শুধু দেখবো পৃথিবী,
ছুটবো অবিরত,
নিত্যদিন নতুন জায়গায় নতুন আমাকে খুঁজে পাবো।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login