"ঠিকমতো ক্লাস করিস, ফারহানা বেগম বললেন।
কিন্তু আজকাল এই কথাটা শুনলেই বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। কারণ— সে জানে, সে কলেজে যাচ্ছে না।
কলেজের গেটের সামনে পৌঁছেই ইনায়া একটু থামলো। চারপাশে তাকালো। ঠিক তখনই পরিচিত বাইকের শব্দ— রায়হান।
বটগাছটার নিচে বসে আছে দুজন। নদীর পানি আজও শান্ত। ইনায়া পাথরটা হাতে নিয়ে খেলছিলো। হঠাৎ বললো—
"আপনি কি কখনো ভাবেন না… আমরা যা করছি, এটা ঠিক না?
রায়হান কিছুক্ষণ চুপ করে রইলো। তারপর ধীরে বললো—
"সব ঠিক-ভুল দিয়ে মাপা যায় না ইনায়া। কিছু অনুভূতি থাকে… যেগুলো শুধু অনুভব করতে হয়।
"কিন্তু যদি একদিন সবকিছু ভেঙে যায়?"
রায়হান হালকা হাসলো, "তাহলে নতুন করে গড়বো।
"চলো, আজকে আরেকটু দূরে যাই। রায়হান বললো।