Posts

চিন্তা

একাকীত্বের দর্শন

May 24, 2026

Sharoar Shahrukh

6
View

কিছু কিছু অনুভূতি আছে,যেগুলো না বলে প্রকাশ করা যাই, না লিখে প্রকাশ করা যাই। এই অনুভূতি গুলো একান্তই আপনি এবং আপনার সৃষ্টিকর্তার মধ্যে হয়ে থাকে।আসলে আপনি কোনো ভাষাতেই অনুভূতি ব্যাথা গুলো প্রকাশ করতে পারবেন না।সৃষ্টকর্তা হয়তো তার সাথে আলাপের জন্য এই অনুভূতি গুলো আপনাকে আমাকে দিয়েছেন।আমাদের সত্তা অসহনীয় ব্যাথায় ব্যাথিত হলেই তবে তার সৃষ্টকর্তার সাথে কথা বলে।আমরা অসহায় হয়ে যাই,সবার ওপরে বিশ্বাস উঠে যাই,নিজেকে একা মনে হয়।একমাত্র একাকিত্বই অসম্ভব সুন্দর একটা মূর্হত সৃষ্টকর্তার কাছে যাওয়ার।তাই 'একাকিত্ব' আমরা যারা ভাঙ্গা মনের মানুষ, তাদের জন্য আর্শিবাদ স্বরূপ।তাই একাকিত্ব উপভোগ করো,নিজের স্রষ্টাকে মন খুলে অনুভূতি গুলো প্রকাশ করো।একমাত্র তিনিই জানেন তোমার আমার সবার জন্য কোনটা সঠিক।তাকে বিশ্বাস করো, ধৈর্য ধারান করো। স্রষ্টা সব জানেন,বোঝেন এবং বিচার করেন।

Comments

    Please login to post comment. Login