Posts

গল্প

ইলুমিনাটি (পর্ব ০২) রুদ্র সিয়াম

May 25, 2026

Rudro Siyam

Original Author রুদ্র সিয়াম

12
View

নিহাল বাফোমেট এর মূর্তির সামনে বসে আছে। তার গায়ে সাদা কাপড়। সে বসে আছে স্টারের ওপর। অপেক্ষা করছে ফাদারের জন্য।

কিছুক্ষণ পর ফাদার একটা কালো রেইনকোর্ট এর মতো পোষাক পড়ে সেখানে এসে হাজির হলেন।

তারপর ফাদার বসলেন নিহালের সামনে।

ফাদার বললেন, তুমি কে?

নিহাল বলল, আমি নিহাল। আপনি তো জানেন।

ফাদার বললেন, তোমার হাত দাও। আর চোখদুটো বন্ধ করো।

নিহাল ২টা হাত বাড়িয়ে ফাদারের ২ হাত ধরলো। এবার চোখ বন্ধ করলো সে।

ফাদার বলল, এই জ্ঞান নিতে হলে তোমার পুরানো বিশ্বাস, শিক্ষা সব বিসর্জন দিতে হবে। নতুন করে চিন্তা করতে হবে। তুমি কে? সেটা জানতে হবে।

নিহাল বলল, অবশ্যই। আপনি বলুন আমি কে?

ফাদার বললেন, তুমি কেউই না। তুমি শুধুই একটা এটম। ক্ষুদ্র ক্ষুদ্র পানি দিয়ে যেমন বিশাল সমুদ্র। তুমি তাই।

নিহাল বলল, এটা তো সাইন্সের কথা। তার বাইরে আমি কে? আমার জীবনের লক্ষ্য কী?

ফাদার বললেন, জীবনের কোন লক্ষ্য নাই। আমরা নিজেরা লক্ষ্য বানাই। বাস্তবে আমরা এমনেই জন্ম নেই আর তারপর এমনেই মারা যাই। বুঝলে?

নিহাল তার হাতে একটা চাপ অনুভব করে বলল, হ্যা। বুঝলাম।

ফাদার বলল, ধর্ম কী?

নিহাল বলল, ইসলাম ধর্ম।  এটাই সত্যধর্ম। বাকিসব মিথ্যা।

ফাদার বলল, সব ধর্ম ই মিথ্যা।  ইসলাম ধর্মও মুহাম্মদ এর তৈরি করা ধর্ম মাত্র। কোরআন মুহাম্মদ এর লেখা একটা উপন্যাস মাত্র।

ভয়ে ফাদারের হাত ছেড়ে দিল নিহাল আর চোখ খুলে ফেলল।

ফাদার রেগে নিহালকে একটা থাপ্পড় মারলো।

নিহাল অবাক হয়ে বলল, আপনি আমাকে কেন মারলেন। আমি এসব শিখতে চাই না। এসব নাস্তিক কথা বার্তা।

ফাদার হঠাৎ চেচিয়ে গার্ড ডাকলো। ঘরের বাইরে ২জন গার্ড এসে নিহালকে ধরে ফেলল।

ফাদার দাঁতে দাত চেপে বলল, এই মুর্খকে আটকে রাখা হোক।

নিহাল রেগে বলল, আপনি আমাকে আটকে রাখতে পারেন না। আমি বিশ্বের ৭০তম ধনী ব্যক্তি। আমার এতো টাকা আছে যে আমি আপনাকে উড়িয়ে দিতে পারি।

ফাদার বলল, বুঝে যেও না। তুমি এখানে একা এসেছো। আর এই ইলুমিনাটি চার্চে তোমার কথায় কোনই দাম নেই। একে আমার চোখের সামনে থেকে সরাও।

নিহালকে নিয়ে একটা ঘরে আটকে রাখা হলো।

#ইলুমিনাটি
#পর্ব_২
#রুদ্র_সিয়াম

Comments

    Please login to post comment. Login