Posts

উপন্যাস

এক ছাতার মতো। পর্ব:৪২

May 29, 2026

busra islam

9
View

#গল্প- এক ছাতার নিচে

 #লেখিকা- বুশরা নাদরাহ

 #পর্ব - ৪২ 

 রাত অনেক হয়ে গিয়েছে। সবাই ঘুমিয়ে পড়েছে। চারপাশ নিস্তব্ধ। ইনায়া এখনো জেগে আছে। জানালার পাশে বসে রায়হানের সাথে কথা বলছে আর মুচকি মুচকি হাসছে।

 ঠিক তখনই একটা নোটিফিকেশন। ইনায়া ভ্রু কুঁচকে ফোনটা আনলক করল। 

আরিশা এই সময় কেন মেসেজ দিচ্ছে?

 রায়হানের কল কেটে দিয়ে  চ্যাট লিষ্টে ঢুকতেই দেখে আরু মেসেজ দিয়েছে,

" এই শুন, কালকে কিন্তু কলেজে যাছ। অনেকদিন ধরে তো যাছ না।  

ইনায়া একটু চমকে গেল। সে দ্রুত রিপ্লাই দিল,  

" কেন? কি হয়েছে? 

কিছুক্ষণ পর আরিশা রিপ্লাই দিলো,

 "কালকে ইন্টারনাল টেস্ট আছে! ম্যাডাম অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। না গেলে সমস্যা হতে পারে।

  ইনায়ার মুখটা একটু সিরিয়াস হয়ে গেল। 

"ওহ। আমি তো একদমই জানতাম না। 

 " জানবি কিভাবে? তোর কি এখন আর পড়ার কথা মনে আছে? ম্যাসেজ দিলে ও রিপ্লাই দিস না কল দিলে ও তো ধরিস না। ভুলেই তো গিয়েছিস। 

 " আরে না রে। মনে আছে। 

 " আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে ঠিক সময় চলে আয়। আর প্লিজ কালকে আবার গায়েব  হয়ে যাস না। 

 ইনায়া একটু লজ্জা পেয়ে বলল, 

 "আচ্ছা, যাবো না।  

 "গুড। কালকে দেখা হবে।  

চ্যাটটা শেষ হতেই ইনায়া আবার রায়হানকে ফোন দিল।

  " কি হলো?  হঠাৎ কল কেটে  দিলে?    

" আরু ম্যাসেজ দিয়েছিল। 

 " ওহ। 

 " হুম।জিজ্ঞেস করলেন না??  

  " কি??  

  " কেন ম্যাসেজ দিয়েছিল? 

   " আমি কেন জিজ্ঞেস করব?তোমরা বেস্ট ফ্রেন্ড, তোমাদের পার্সোনাল কথা থাকতেই পারে। 

ইনায়ার ঠোঁটে যেন বিশ্ব জয়ের হাসির দেখা মিলল। বিড়বিড় করে বলল, 

আপনি কেন এতো ভালো? আমি কবে আপনার হবো?  আপনাকে ছাড়া আমার যে এক মুহূর্তও ভালো লাগে না।  

তবুও ইনায়া স্বাভাবিক ভাবেই বলল,

  " না না, পার্সনাল কোন কথা না। আরু বলল কাল কলেজে যেতে হবে। 

 " হঠাৎ?   

" কালকে ইন্টারনাল টেস্ট আছে।  

"ওহ আচ্ছা। তাহলে তো যেতেই হবে। 

 ইনায়া একটু থেমে বলল  

 " ভালো লাগছে না।   

" কেন?   

 " আমার পড়তে আর ভালো লাগে না। 

  " ধুর পাগলি।তোমার পড়াশোনা আগে। পরে সব কিছু।  

 " কালকে টেস্ট আমি তো কিছুই পড়ি নাই।   

" এখন ঘুমিয়ে পরো।সকালে নামাজ পরে তারপর একটু পড়তে বসো পড়া শেষ করে খেয়ে কলেজে যেও।  

" আচ্ছা।   

"গুড নাইট। 

 " গুড নাইট।  

 ইনায়া কল কেটে দিয়ে ফোন টা পাশে রেখে শুয়ে পড়ল। 

Comments

    Please login to post comment. Login