Episode 17: ভুলতে চেষ্টা
নতুন স্কুলে ধীরে ধীরে সবার সাথে পরিচয় হতে লাগল।
ক্লাস, পড়াশোনা, নতুন বন্ধু…
সবকিছুই স্বাভাবিক হওয়ার কথা ছিল।
আমিও চেষ্টা করছিলাম
নিজেকে বদলে নিতে।
বারবার নিজেকে বলতাম—
“এসব তো ছোটবেলার ব্যাপার…
ভুলে যাও।”
কিন্তু মনের ভেতরের কিছু অনুভূতি
এত সহজে কি ভোলা যায়?
প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার সময়
অজান্তেই মনে হতো—
আজ যদি তাকে দেখতে পেতাম…
তারপর নিজেকেই বুঝাতাম—
না, এখন আর সেটা সম্ভব না।
একদিন নতুন স্কুলের মাঠে
সবাই খেলছিল।
আমাকেও ডাকল।
আমি খেলতে নেমেছিলাম ঠিকই…
কিন্তু মন বসছিল না।
কারণ প্রতিটা খেলায়…
প্রতিটা হেরে যাওয়ার মুহূর্তে…
আমার শুধু সেই কথাটাই মনে পড়ছিল—
“আবার জিতবে…”
আমি থেমে গেলাম।
বন্ধুরা হাসছিল, খেলছিল…
আর আমি দাঁড়িয়ে ছিলাম চুপচাপ।
একজন বন্ধু জিজ্ঞেস করল,
“কি হয়েছে?”
আমি শুধু মাথা নেড়ে বললাম,
“কিছু না…”
কিন্তু আসলে…
অনেক কিছুই ছিল।
আমি বুঝতে পারছিলাম—
আমি যতই ভুলতে চাই,
তার স্মৃতিগুলো ততই গভীরে ঢুকে যাচ্ছে।
রাতে ঘুমানোর আগেও
মাঝে মাঝে তার মুখটা মনে পড়ত।
তার সেই হাসি…
সেই শান্ত চোখ…
আমি ভাবতাম—
সে কি আমাকে একটুও মনে করে?
নাকি সব ভুলে গেছে?
উত্তরটা জানতাম না।
শুধু এটুকু জানতাম—
আমি ভুলতে পারছি না…
আর হয়তো…
কখনো পারবও না…
To be continued.....
নতুন পর্ব আসছে… খুব শিগগিরই!
গল্পের মোড় এখন আরও গভীর হবে।
Follow করে সাথে থাকুন, পরের পর্ব মিস করবেন না।