Poetry

ওহে আশেক

May 30, 2026

164 views

"ওহে আশেক"
রাতিন আহমেদ

ওহে আশেক!
করেছো কি তুমি স্মরণ?
সাথের সেই মূল মহাজন,
কয় মুর্শিদ পাক!
থাকো যেথায় রাখিও সেথায়,
কি আসে যায় লোকের কথায়,
এসব না হয় থাক।

দেখো আশেক!
জ্বলে আলো বারী-শাহ নগর,
কত আদর প্রেমের সাগর,
আছে এইখানে!
সেই আলো ভক্তের মনে,
জানান সে কবিতা গানে,
শুনে শান্তি লাগে প্রাণে।

শুনো আশেক!
রাগ, হিংসা, মোহ মায়া,
ছুঁড়ে ফেলো সকল ছায়া,
করো মৃত্যুবরণ!
জ্ঞান অর্জন নিরবতা পালন,
করো স্মরণ ধরিয়া চরণ,
স্বার্থকও জীবন।

কভার “ওহে আশেক”

ভাবো আশেক!
কেমন করে কিসের তরে?
খোদার সন্তুষ্টি করবে ভরে,
যদি থাকে অজানা!
কিতাব মাঝে লেখা আছে,
আমার অলির হাতের কাছে,
থাকে সঠিক নিশানা।

বলো আশেক!
তোমার হৃদয়ে লুকানো সে কথা,
হুজুর লুৎফর শাহ'র প্রেমের নেশা,
বেহুঁশ করেছে আমায়!
এক নজর দিদার দিও, চরণে আশ্রয় দিও,
আমার রাতিন বলে ডাকিও,
এই আর্জি তোমার আস্তানায়।


নোট: সুফি কবিতা "ওহে আশেক" হলো মূল "আশেক" কবিতার একটি অংশবিশেষ। এটি মূল কবিতার ভাব, প্রেম ও আধ্যাত্মিক আকুলতার ধারাবাহিক প্রকাশ।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login