Posts

উপন্যাস

এক ছাতার নিচে। পর্ব:৪৩

May 30, 2026

busra islam

10
View

#গল্প- এক ছাতার নিচে 

#লেখিকা- বুশরা নাদরাহ

 #পর্ব - ৪৩ 

  ফজরের নামাজ পড়ে ইনায়া বই খুলে বসেছে। বই খুলে বসলেও মনটা বারবার অন্যদিকে চলে যাচ্ছে।

 “কিছুই তো পড়ি নি।কি লেখব? 

  সব চিন্তা বাদ দিয়ে  কিছুটা সময় পড়ে দ্রুত রেডি হয়ে নিল। আজ অনেকদিন পর কলেজে যাচ্ছে ইনায়া। 

 কলেজ গেইট দিয়ে ঢুকতেই আরিশা দৌড়ে এসে বলল,

  " এইইই যে ! ম্যাডাম! অবশেষে আপনার দেখা মিলল!  

ইনায়া মুচকি হেসে বলল,  

"চুপ কর। যদি কেউ শুনে ফেলে?  

 " শুনলে শুনুক! এতদিন কোথায় ছিলি? সেটা বল।

   "পরে বলব। আগে এক্সাম দেই। 

" আচ্ছা চল।  

এক্সাম হলে সবাই চুপচাপ লিখছে। ইনায়া প্রশ্নপত্র হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল।  তারপর লেখা শুরু করল। যা পারল লিখল। এক্সাম শেষে সবাই একসাথে বের হচ্ছে।আরিশা এসে বলল,

  "কিরে, কি লিখছিস? 

ইনায়া মুখ কুচকে বলল, 

"যা মনে আসছে লিখে ফেলেছি।

  "তুই ফাস্ট গার্ল হয়ে এই কথা বললে, আমরা কি বলল??   

  ঠিক তখনই সুমনা  ম্যাডাম পাশ দিয়ে যেতে যেতে বললেন,  "ফাইনাল এক্সাম আগামী মাসের ১৫ তারিখ থেকে শুরু হবে। প্রস্তুতি ভালোভাবে নিও।

  " না রে এখন ভালো করে পড়তে হবে।ইনায়া বলল। 

 " চল মাঠে গিয়ে বসি।

 কলেজ মাঠে গিয়ে দুজন এক কোণে বসলো।  চারপাশে হালকা বাতাস বইছে। ছাত্রছাত্রীরা আড্ডা দিচ্ছে। আরিশা কৌতূহলী হয়ে বলল, 

 "এবার বল,এতদিন কলেজে কেন আসলি না ? 

 ইনায়া একটু চুপ করে থাকল। তারপর আস্তে আস্তে সব বলতে শুরু করল, রায়হান আর ইহান এর ঝামেলা, আবার সব কিছু ঠিক হয়ে যাওয়া দাভাইয়ের সব মেনে নেওয়া।রায়হানের সাথে ঘুরা, নৌকা, সবকিছু।  আরিশা একদম চুপ হয়ে শুনছে। সব শুনে হঠাৎ বলল, 

 "তুই তো একদম সিনেমা চালাচ্ছিস।

 ইনায়া লজ্জা পেয়ে মাথা নিচু করে হাসছে।

  আরিশা একটু সিরিয়াস হয়ে বলল, 

"  ইনু,কিছু দিন পর ফাইনাল এক্সাম। মনে রাখিস। 

 ইনায়া উপর নিচ মাথা নাড়ল। 

  হঠাৎ কেউ সামনে এসে দাঁড়াল।দুজনেই তাকাল। সামনে রায়হান দাঁড়িয়ে। আরিশা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। 

 "এক্সাম কেমন হলো?  রাইহান বলল। 

"হুম,আলহামদুলিল্লাহ ভালো।  

রায়হান হাসল,

 "আচ্ছা ঠিক আছে।   

 তারপর আরিশার দিকে তাকিয়ে বলল, "কিরে আরিশা তোর এক্সাম কেমন হলো?? 

 " জী ভাইয়া ভালো হয়েছে।  

"আচ্ছা ঠিক আছে তুই তাহলে বাসায় যা আমি ইনায়া কে দিয়ে আসি।

  রায়হান বলল, "ইনায়া চলো, আমি তোমাকে বাসায় দিয়ে আসি। 

  "আচ্ছা ঠিক আছে।  

 বাড়ির পথে রিকশায় বসে আছে দুজন। ইনায়া আস্তে বলল, 

 " আপনি হঠাৎ এলেন কেন?  

রায়হান তাকিয়ে বলল, 

"তোমাকে সারপ্রাইজ দিতে। কেন খুশি হওনি?  

  ইনায়ার মুখে আবার সেই হাসি। রিকশা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আর তাদের গল্প আরও গভীর হয়ে যাচ্ছে।

Comments

    Please login to post comment. Login