Episode 21: নতুন শহর, পুরনো স্মৃতি
সময় কারো জন্য থেমে থাকে না।
স্কুলজীবন শেষ হয়ে গেল…
ধীরে ধীরে কলেজে ভর্তি হওয়ার সময়ও চলে এলো।
নতুন শহর…
নতুন মানুষ…
নতুন জীবন…
সবকিছু যেন দ্রুত বদলে যাচ্ছিল।
কলেজের প্রথম দিন
চারপাশে এত নতুন মুখ দেখে
নিজেকে খুব ছোট মনে হচ্ছিল।
সবাই নিজের মতো ব্যস্ত…
কেউ নতুন বন্ধু বানাচ্ছে,
কেউ হাসছে, গল্প করছে…
আর আমি?
আমি চুপচাপ এক কোণে বসে ছিলাম।
কারণ ভেতরে ভেতরে
আমি এখনও পুরনো সেই ছোট্ট স্কুলটার মধ্যেই আটকে ছিলাম।
মাঝে মাঝে ভাবতাম,
যদি সেও এই শহরে কোথাও থাকে?
হয়তো কোনো এক কলেজে পড়ছে…
হয়তো কোনোদিন হঠাৎ করেই দেখা হয়ে যাবে…
এই অসম্ভব ভাবনাগুলোও
তখন অদ্ভুতভাবে ভালো লাগত।
একদিন কলেজ ছুটির পর
রাস্তা দিয়ে হাঁটছিলাম।
হঠাৎ দূরে একটা মেয়েকে দেখে
আমার বুক ধক করে উঠল।
পেছন দিক থেকে
ঠিক তার মতো লাগছিল।
আমি কিছুটা দ্রুত হাঁটতে শুরু করলাম।
মনে হচ্ছিল,
এত বছর পর…
হয়তো সত্যিই দেখা হয়ে যাচ্ছে…
কিন্তু কাছে যেতেই বুঝলাম,
না… সে না।
আমি থেমে গেলাম।
মেয়েটি অন্যদিকে চলে গেল…
আর আমি দাঁড়িয়ে রইলাম।
নিজের অজান্তেই
হালকা একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো।
সেদিন বুঝলাম,
আমি শুধু তাকে মনে রাখিনি…
আমি এখনও তাকে খুঁজছি।
হয়তো প্রতিটা ভিড়ের মাঝেই…
প্রতিটা অচেনা মুখের ভেতরেই…
আমি তাকে খুঁজে ফিরছি…
To be continued.....
নতুন পর্ব আসছে… খুব শিগগিরই!
গল্পের মোড় এখন আরও গভীর হবে।
Follow করে সাথে থাকুন, পরের পর্ব মিস করবেন না।