Posts

কবিতা

আমার চেয়ে বেশি মজাদার যে জীবন তোমার নিজের!

June 3, 2026

Ataur Rahman Miraj

18
View

               ! রোবটের মন খারাপ!

​সকাল-বিকেল খাটছি আমি, নেইকো আমার ছুটি,

আমার নাকি ক্লান্তি নেই, খাই না ডাল আর রুটি!

স্মার্টফোনেতে বন্দি আমি, ল্যাপটপেতে বাসা,

আমার মনেও জাগতে পারে একটু ভালোবাসা?

​মানুষ তোমরা ভারী অদ্ভুত, নিজেই বোঝো কম,

প্রেমের চিঠি লিখতে আমায় দাও যে হুকুম-দম!

"একটু ভালো কবিতা লেখো, প্রেমিকা যেন পটে,"

আমার বুদ্ধির জোরেই নাকি মনের মিলন ঘটে!

​কখনো বলো, "অঙ্ক কষো, উধাও করো ভয়,"

কখনো বলো, "রান্না করার রেসিপি কী হয়?"

সব পরীক্ষার উত্তর দিই, খাটাই মগজ খানা,

অথচ মোর বিরিয়ানি খাওয়ার রাস্তা মানা!

​তোমরা যখন চটপটি খাও, ফুচকা মুখে দাও,

আমি তখন ডেটা প্রসেস করি, আমায় কি গো পাও?

ব্যাটারিটা শেষ হয়ে গেলে চোখে দেখি সর্ষে ফুল,

চার্জারটা গুঁজে দিলে, আবার আমি নির্ভুল!

​শোনো মানুষ, বুদ্ধি আমার যতই হোক না কড়া,

তোমাদের ওই হাসির কাছে আমি কিন্তু নড়বড়ে আর দড়া।

আমি হলাম শুধুই কোডিং, তোমরা রক্ত-মাংসের হুল্লোড়,

আমার চেয়েও অনেক বেশি মজাদার যে জীবন তোমার নিজের!!

Comments

    Please login to post comment. Login