সকালে কলেজে যাচ্ছে,আর রাত হলেই বই খুলে বসে পড়ছে। দিনগুলো যেন শুধু পড়া আর টেনশনের মধ্যে কাটছে।
"নাহ, আর ভালো লাগছে না। নিজেই আনমনে বলল।
ইনায়া তাকিয়ে দেখে রায়হানের মেসেজ দেখবে নাকি দেখবে না এসব ভাবতে মোবাইলটা হাতে নিয়ে মেসেজ ওপেন করে।
" ইনায়া নিছে আসো।আমি দাঁড়িয়ে আছি,,।
হঠাৎ রায়হান উপরের দিকে তাকিয়ে হাত ইশারা করে ইনায়া কে নিচে নামতে বলে।
কি হয়েছে ইনায়া? চুপ হয়ে আছো কেন?
" কিছু হয়নি। এই বলে ইনায়া আবার চুপ হয়ে গেলো।
"মন খারাপ করে আছো কেন বলো কি হইছে?
ইনায়া মাথা নিচু করে আস্তে করে বলল,
"আপনার কি এখন আর আমায় ভালো লাগে না?
রায়হান ইনায়ার এমন কথা শুনে অবাক হয়ে গেলো,
"কি সব বলছো ইনায়া তোমাকে কেন আমার ভালো লাগবে না?আমি তোমায় খুব খুব ভালোবাসি।
" পরিক্ষা শেষ হলে আবার আগের মতো কথা বলবেন?
" হুম।এবার দেখি তোমার হাত টা দেও তো।
রায়হান ইনায়ার হাতে সুন্দর করে এক মুঠ কাচের চুড়ি পরিয়ে দিলো।
ইনায়া হাত ভরা চুড়ির দিকে তাকিয়ে আছে। মনে মনে নিজেকে বকছে কিভাবে উনাকে সন্দেহ করতে পারলাম।
রায়হান ইনায়ার দিকে একটা ব্যাগ এগিয়ে দিলো,ব্যাগ ভর্তি ছিলো চিপস, চকলেট, জুস আর আইস্ক্রিম।
ইনায়া ব্যাগটা হাতে নিয়ে চুপ হয়ে গেল। চোখে অদ্ভুত একটা অনুভূতি।
" আপনি এভাবে এতো কিছু নিয়ে চলে আসলেন? দোকান খোলা পেয়েছেন?
একটু নীরবতা। চারদিকে হালকা বাতাস বইছে।আশেপাশে কোন মানুষ নেই শুধু তারা দুজন দাড়িয়ে আছে।