ভাবতে অবাক লাগে
যারে বেঁধেছিলাম আষ্টেপৃষ্টে
একদিন তাকে ছাড়াই
চলতে হবে একা আমার।
ভাবতে অবাক লাগে
তাকে ঘিরে মহাবিশ্বব্যাপী
বিস্তৃত অনুভূতিগুলো
সংকুচিত হতে থাকবে
মগজের বাক্সে ক্রমাগত,
জড়োসড়ো হতে থাকবে
হৃদয়ের এবারে কোনায়।
কী আশ্চর্য
একা কাটাতে হবে আমার
বহুকাল অনুভূতি শূন্য।
This is a premium post.