বাইরে রোদটা আগের মতোই ঝলমলে, সবকিছু ঠিক আগের মতোই আছে, তবুও আজ সবকিছু যেন কেমন আলাদা লাগছে।
“দোস্ত… আমরা তো আর একসাথে থাকতে পারবো না।
ইনায়া বলল, কিন্তু তার নিজের গলাও কেঁপে উঠল।
হঠাৎ ফাহিমা এসে ইনায়াকে জড়িয়ে ধরল।
সবশেষে স্যার-ম্যাডামদের সাথে দেখা করে বিদায় নিয়ে, সবাই যে যার মতো বাড়ির পথে রওনা হলো।
"কিরে ইনু, ভাইয়া যে আসবে আগে তো বললি না।
"আরে, আমি নিজেই তো জানতাম না উনি আসবেন।
"আচ্ছা ঠিক আছে, তুই ভাইয়ার সাথে যা, আমি চলে যাই।
এই বলে আরু বিদায় নিয়ে চলে গেল। ইনায়া ধীরে ধীরে রায়হানের সামনে গিয়ে দাঁড়াল।
"কি হলো? চুপচাপ কেন? এক্সাম খারাপ হয়েছে?
"আজকে কলেজ লাইফ শেষ,তাই ভালো লাগছে না।
" ওহ।
কিছুক্ষণ পর বাইক এসে ইনায়াদের বাড়ির সামনে থামল। ইনায়া নামতে যাবে, ঠিক তখনই রায়হান বলল,
"যতো দিন যাচ্ছে তোমাকে নিজের করে পাওয়ার দিনটা ধীরে ধীরে কাছে চলে আসছে।