Posts

উপন্যাস

হারিয়ে যাওয়া সেই মেয়ে:Episode 22

June 9, 2026

মনসুর হাবীব

Original Author মনসুর হাবীব

7
View

Episode 22: অচেনা ভিড়ে
কলেজের দিনগুলো ধীরে ধীরে ব্যস্ত হয়ে উঠছিল।
ক্লাস, নতুন বন্ধু, পড়াশোনা—
সব মিলিয়ে জীবন যেন নতুন একটা ছন্দ খুঁজে পাচ্ছিল।
তবুও…
ভেতরের শূন্যতাটা পুরোপুরি ভরছিল না।
চারপাশে এত মানুষ,
তবুও মাঝে মাঝে নিজেকে খুব একা লাগত।
বন্ধুরা প্রায়ই বলত,
“তুই এত চুপচাপ কেন?”
আমি হেসে উড়িয়ে দিতাম।
কী বলতাম তাদের?
যে আমি আজও
একটা পুরনো স্মৃতির ভেতরে আটকে আছি?
একদিন কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে
অনেক ভিড় হয়েছিল।
সবাই খুব আনন্দ করছিল।
হঠাৎ মাইকের শব্দের ভেতর
কেউ একটা হাসল…
খুব সাধারণ একটা হাসি।
তবুও আমার বুকের ভেতরটা কেঁপে উঠল।
কারণ সেই হাসিটা
কিছুটা তার মতো ছিল।
আমি দ্রুত চারপাশে তাকালাম।
ভিড়ের মাঝে
অনেক অচেনা মুখ…
কিন্তু সে নেই।
আমি আবার চুপ করে গেলাম।
মাঝে মাঝে নিজের উপরই বিরক্ত লাগত।
কেন এত বছর পরেও
আমি তাকে ভুলতে পারছি না?
সে কি আদৌ জানে—
কেউ একজন এখনও তাকে মনে করে বেঁচে আছে?
হয়তো না।
হয়তো সে নিজের জীবন নিয়ে ব্যস্ত…
নতুন মানুষ, নতুন সম্পর্ক, নতুন স্বপ্ন…
আর আমি?
আমি এখনও
একটা পুরনো টিফিনের মাঠে দাঁড়িয়ে আছি মনে মনে।
সেদিন অনুষ্ঠানের ভিড়ের মাঝেও
আমি হঠাৎ খুব একা অনুভব করলাম।
কারণ বুঝতে পারছিলাম—
কিছু মানুষকে হারানোর পর,
চারপাশ যতই ভরা থাকুক…
মনের ভেতরটা ঠিকই ফাঁকা থেকে যায়…

To be continued......

নতুন পর্ব আসছে… খুব শিগগিরই!
গল্পের মোড় এখন আরও গভীর হবে

Follow করে সাথে থাকুন, পরের পর্ব মিস করবেন না।

Comments

    Please login to post comment. Login