Posts

কবিতা

মোহনার চিঠি

June 11, 2026

MD. MUKUL MIA

13
View

মা বলে, বাড়ি আসবি কবে।

বউ বলে, আরও কিছু সময় থাকো।

সামনের মাস থেকে এর চেয়ে দ্বিগুন টাকা আমাদের লাগবে।

ছোট ছেলেটাকে স্কুলে দিয়েছি, বেতন ১০ হাজার।

বড় মেয়েটার টিউশন ফি চেয়েছিলো অনেকবার।

বলছি আমি সামনের মাসে দিয়ে দিবো-

মানিয়েছি অনেক চেষ্টায়।

সামনের মাসে টাকা দিতেয় হবে, বাহানা করিও না আর।

ও হ্যাঁ, ছোট ভাইটা বিদেশে যাবে, চেয়েছে কিছু টাকা,

আমি বলছি, দিয়ে দিবো, তোর দুলাভাইয়ের আপাতত হাত ফাঁকা।

মাথায় রাইখো কিন্তু,দিয়েছি যেহেতু কথা,

নয়তো আবার ভাই রাগ করবো, বলবে না কভু কথা।

পরশু দিন রহমত কাকা আইছিলো, পাবে নাকি ঋণের টাকা,

সামনের মাসে দিতে বলছে, নয়তো কিছু একটা করবে-

এভাবে বলছে আমায়।

বাবাও ইদানীং ভীষণ অসুস্থ,উঠতে পারছে না বিছানা ছেড়ে।

মাসের ওষুধ খরচ কিন্তু বেড়েছে, বলে রাখলাম আগেভাগে।

তুমি কিন্তু বলেছিলে, আমায় কিনে দিবে গোল্ডের গহনা,

আমিও দিনগুনছি সেই আশায়।

তাই বলছি, এখনে বাড়ি আসিও না।

ইতি তোমার,

মোহনা

Comments

    Please login to post comment. Login