Posts

চিন্তা

মুখ ঢেকে রাখে অপরাধীরা

June 14, 2026

ফারদিন ফেরদৌস

24
View

মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী কুমিল্লা -৬ আসনের বিএনপি দলীয় এমপি। তিনি আজ সংসদে নেকাবে মুখ ঢেকে রাখা জামায়াতের দুই নারী এমপি প্রসঙ্গে বলেছেন, আপনারা কারা, আপনাদের তো দেখতে পাই না। আপনারা আমাদের সবাইকে দেখতে পান। আপনারা অনেক মেধাবী। বক্তব্য শুনেই বুঝেছি আপনারা অনেক ভালো করবেন। আর যায় কোথায় বিরোধীদলের বেঞ্চ পুরাই গরম। হাউকাউ। শেষ পর্যন্ত হক সাহেব করজোড়ে ক্ষমা প্রার্থনা করলেন। স্পিকার এমপি সাহেবের ওই কথাগুলো এক্সপাঞ্জ করে দিয়ে কারো পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা না বলতে সতর্ক করে দিলেন। তারপরও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম দাঁড়িয়ে বয়োজ্যেষ্ঠ হক চৌধুরীর বিরুদ্ধে সরাসরি ধর্মাবমাননার অভিযোগ আনলেন, নিন্দামন্দ ও বিষোদগার করলেন।

অথচ তাদের ঘরাণার সো কলড এমপি আমির হামজা ওয়াজ মাহফিলে সংসদে নিজের সহকর্মীদের নিয়ে কী বাজে ভাষায় মন্তব্য করে, 'রুমিন ফারহানা আপা আছে, মন্ত্রী পটলের মেয়ে আছে, ফারজানা শারমিন। আমার ডানে-বামে এমন ভুঁড়িওয়ালা লোক পেয়েছি, যেহেতু এগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বসবে আমরা জানিও না। আল্লাহর ইশারা ভেতরে গিয়ে দেখি, আমার ডানে-বামে ভুঁড়িওয়ালা। এমন বড় বড় ভুঁড়ি, আমার মনে হয় ভুঁড়ি ছিঁড়লে ভেতর থেকে ব্রিজ-কালভার্ট বের হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে।’

এই যে একজন হরহামেশা বেফাঁস কথার এমপি -যাকে তার লাগামহীন মুখের জন্য কোর্টের বারান্দায় দৌড়াতে হচ্ছে জামিন ভিক্ষার জন্য -তিনি যখন সম্মানিত নারীদের উদ্দেশ্য করে স্লাট শেমিং করে, বডি শেমিং করে -তখন‌ নাহিদদের পয়েট অব অর্ডার ঘুমিয়ে থাকে।‌ যখন জিসানদের মতো তরুণ নেতারা ধ'র্ষণ ও ভ্রুণ হ'ত্যা করে পুলিশের কাছে কাট খায় -তখন নাহিদদের নেতিয়ে পড়া চেতনা দণ্ড একদমই খাড়ায় না।

মিস্টার নাহিদ ইসলামের কাছে আমাদের প্রশ্ন: অ্যাজ আ মুসলিম হিজাব, বোরখা, আবায়া নিয়ে আমাদের মনে কোনো সংশয় বা দ্বিধা নাই -কিন্তু এখনো বাংলাদেশের অধিকাংশ নারী নেকাব দিয়ে মুখ ঢেকে নিজেদেরকে হাইড করে রাখেন না -তো এমনসব ধর্মাবমাননার দেশে আপনারা এমপি থাকেন কী করে? আন্দামান নিকোবরে চলে যান না কেন? ইভেন আরাফাতের ময়দানেও লাখো পুরুষের সামনে নারীরা মুখ খোলা রাখেন -নারীর ব্যক্তিগত নিরাপত্তা ও সুরক্ষার প্রধানতম শর্ত এটাই।

এমন বাস্তবতায় বাংলাদেশের মতো অপরাধপ্রবণ পরগণায় নারীকে মুখ ঢেকে রাখবার বাধ্যবাধকতার কথা বলে আপনারা কী ফায়দা অর্জন করতে চান? এই দেশে মুখ ঢেকে যখন একজন নারী বা পুরুষ অপরাধ করে তাকে ট্রেস করবার প্রযুক্তি আছে? ইভেন পুরুষ অপরাধীরাও নেকাবে মুখ ঢেকে ইয়াবা কারবার করছে। পরীক্ষার হলে কানে নকল করবার ডিজিটাল ডিভাইস রাখার সুযোগ নিশ্চিত করতে মুখ ঢাকা রাখার সুযোগ চাইছে শিক্ষার্থীরা। তারপরও আপনারা কোন যুক্তিতে মনিরুল হক চৌধুরী এমপিকে ভর্ৎসনা করেন।

অন্ধকার হাতড়ে বেড়ানোর আগে দয়া করে বিবেক যুক্তি বুদ্ধি খাটান। আমরা মিস্টার চৌধুরীর প্রতি সংহতি ও সমর্থন জানাই।

লেখক: সাংবাদিক 

১৪ জুন ২০২৬

Comments

    Please login to post comment. Login