Poetry

আমার গ্রাম

July 2, 2026

Original Author রাজীব পাল

133 views

সবুজ পাতায় দোলে হাওয়া,
পাখি গায় যে মিষ্টি গাওয়া।
নীল আকাশে সাদা মেঘ,
দেখে মনটা ভরে বেগ।

রঙিন ফুলে ভরে বাগান,
মৌমাছি গায় মধুর গান।
নদী বয়ে যায় কলকল,
শুনে লাগে ভালো চল।

সূর্য হাসে ভোরের বেলা,
শিশির নামে নীরব খেলা।
প্রকৃতিকে ভালোবাসি,
গাছ লাগিয়ে সুখে হাসি।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login