Posts

কবিতা

ঘৃণায় বাঁচি

July 3, 2026

KARIMUL ISLAM FARAZI

59
View

তুমি এসেছিলে দর্শনে;

আমি জানি—

বসন্তসুরে, জলতরঙ্গে,

চন্দ্রিকার নিশীথিনীর আলোয়;
বর্ষাসিক্ত বিকেলে,
রবিরঞ্জন প্রভাতে—
এমনকি স্বপ্নের মাঝেও
আমায় খোঁজ।

তারপরেও যদি বলো ভালোবাসি।

তবে আমি বলব ঘৃণায় বাঁচি। 

ব্যবস্থার বাধ্যনীতি আমায় করেছে পতিতা। আর হিস্র নরজাত দিয়েছে—

ফাঁদ,শোষণ,সহিংসতা, অপেক্ষা করার অন্ধকার।

তুমিও তো সেই ব্যবস্থারই নরজন।

অসংখ্য হিংস্রতার ভিড়ে প্রতিশ্রুতি বা সত্যকে চিনে না — এই পতিতা বা ধ্বংসস্তূপের নারী।



 

Comments

    Please login to post comment. Login