আমি আমি নিজে। আমি কেন সবার মতো হবো? আমি হবো আমার মতো, আমার মন যা হতে চাইবে — সেটাই আমি হবো। কিন্তু আমার মন কেন বোঝেনা? কেন আমি এটাকে নিয়ন্ত্রণ করতে পারি না? কেন আমি নিজেকে বুঝাতে পারি না যে আমি অন্যদের মতো হতে চাইনা?
তাই আমি নিজেকে পরিবর্তন করবো সেই উদ্দেশ্যে, যেইজন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। কিন্তু আমি সবসময় তাঁর কথা শুনি না। বরং আমি দুনিয়ার মোহে পড়ে যাই।এজন্যই আমার জীবন পরিবর্তন করতে হবে। মানুষ কী বললো সেটা গুরুত্বপূর্ণ নয় — আসল বিষয় হলো আমি কী করছি আর কী করতে পারছি।
আরেকটা সত্য হলো, মানুষ আসলে একা — এই দুনিয়াতে হোকবা মৃত্যুর পর। তাই ভালো থাকতে হলে আমাকে নিজেরদিকে তাকাতে হবে, নিজের যত্ননিতে হবে, আর ভালোভাবে বাঁচার চেষ্টা করতে হবে। জীবনে আমরা যে ভুল করি, তার দায় আমাদের নিজেদেরই নিতে হয়। এজন্য কোনোকাজ করার আগে আমাকে নিজেকে প্রশ্ন করতে হবে: আমিকি সঠিক করছি নাকিভুল করছি? কারণ আমার ভুলেরহিসাব আমাকে নিজেকেই দিতে হবে।
কোনো কাজ করার আগে, সেটা ভালো হোক বাখারাপ, আমাকে ভালোভাবে ভাবতে হবে। আজ আমিহয়তো অন্যের কথায় ভালো কিছুকরলাম, কিন্তু কাল সেটা ভুলও হতে পারে। এজন্য আমাকে আগে নিজেকে প্রশ্নকরতে হবে: আমি যেকাজটা করতে যাচ্ছি সেটাকি সত্যিই আমার জন্য ভালো, নাকি ভুল? কেবল তখনইআমি শান্তি পাবো। যদি আমি শুধুনিজের ইচ্ছায় কাজ করি, পরেহয়তো নিজেকে শান্তি দিতে পারবো না।তাই প্রতিটি কাজে আমাকে আগেনিজেকে প্রশ্ন করতে হবে — আমিযা করতে যাচ্ছি সেটাঠিক নাকি ভুল। আমাদের মানতে হবে যে আমরা মানুষ, আর মানুষ মানেই ভুল। ভুল থেকেশিক্ষা নিতে হবে, ভালোকিছু করতে হবে। যতভুল করবো, ততই শিখতে পারবো, জানতে পারবো।
কিন্তু এটাও মানতে হবেযে আমরা যদি জেনেশুনে ভুল করি, সেটা আরশিক্ষা নয় — সেটা আসলেইভুল। কারণ আমরা জানিএটা করলে ভুল হবে, তবুও করছি। নতুন কিছু শেখারজন্য যদি বারবার ভুলকরি, সেটা গ্রহণযোগ্য। কিন্তু জেনেশুনে ভুল করা উচিতনয়।
আমি অন্যের মতো হতে চাইনা। আমি চাই সবসময়নতুন কিছু করার চেষ্টাকরতে, ভালো কিছু করারচেষ্টা করতে। প্রতিটি কাজে আমি সৎ উদ্দেশ্য রাখবো। যদি উদ্দেশ্য ভালোহয়, তাহলে আমি ভালো কিছুকরতে পারবো, ভালো থাকতে পারবো।আমরা সবসময় ভালো উদ্দেশ্য নিয়েচলবো। আমাদের মনে সবসময় সৎউদ্দেশ্য থাকতে হবে। প্রতিটি কাজকরার আগে ভাবতে হবে — আমি যে কাজটা করছি, এতে অন্য মানুষের কোনোক্ষতি হবে কি না।যখন আমরা এভাবে চিন্তাকরে চলতে পারবো, তখনই জীবনকে সুন্দরভাবে গঠন করতে পারবো, আর তখনই আমরা ভালো মানুষ হতে পারবো।
আমাদের সবসময় নিজের ভালো চাইবার পাশাপাশি অন্যের ভালোও চাইতে হবে। তবে তারআগে নিজেকে ভালো করতে হবে।কারণ আমি যদি নিজেকে ভালো করতে না পারি, তাহলে কখনোই অন্যের ভালো চাইতে পারবোনা। তাই প্রথমে নিজেকে পূর্ণভাবে ভালো করতে হবে, তারপর পরিবারকে ভালো রাখতে হবে, তারপর আশেপাশের মানুষের কথা ভাবতে হবে।আসল কথা হলো — ভালোকাজ করতে হবে।
কিন্তু যদি মনে করি যে ভালো কাজ করতে হলে টাকা-পয়সা দরকার, তাহলে কখনোই ভালো কাজ করা সম্ভব হবে না। অন্যের জন্য কিছু করতে গেলে আগে নিজের ভেতরে ভাবতে হবে — আমি যে কাজটা করছি, সেটা কি নিঃস্বার্থভাবে করছি? যদি নিঃস্বার্থভাবে করি, তবে সেটাই আসল ভালো কাজ।
অনেক সময় মনে হতে পারে — আমি একা কেনভালো কাজ করবো, পৃথিবীতেতো আরও অনেক মানুষ আছে, তারা তো করছেনা। কিন্তু এভাবে ভাবা উচিত নয়।এজন্যই প্রথমে নিজেকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে হবে। যখন আমি নিজেকে আমার মতো করেগড়ে তুলতে পারবো, তখন মানুষ আমাকে দেখে কিছু ভালো শিখতেপারবে।