Posts

চিন্তা

মানবজাতির মধ্যে আজ যেন কোনো লজ্জা নেই

July 11, 2026

MD Salam

Original Author MD.Salam

47
View

আমরা মানুষ হয়েও কেন লজ্জাহীনহয়ে পড়ি? যেসব কাজকরা উচিত নয়, ঠিকসেই কাজই করি। যেগুলোনিষিদ্ধ, সেগুলোই করতে আগ্রহী হই।

আমরা আমাদের সরম-লজ্জা ভুলেগিয়ে কাজ করি, কারণআমাদের আকাঙ্ক্ষা সবসময় বেশি থাকে। কোনোকিছু পাওয়ার জন্য আমরা এমনকিনিজের অস্তিত্ব হারিয়ে ফেললেও সেই জিনিস পাওয়ারচিন্তায় মগ্ন থাকি।

যদি মানুষের মধ্যে সরম-লজ্জা শেষহয়ে যায়, তবে সেসেই নিষিদ্ধ জিনিসের পেছনে ছুটবে। তাই আমাদের আগেসরম-লজ্জার খেয়াল রাখতে হবে।

একজন মানুষের যদি লজ্জা নাথাকে, তবে সে পৃথিবীরসব খারাপ কাজ করতে সক্ষমহবে। তাই সরম-লজ্জামানুষের জীবনে অত্যন্ত জরুরি।

মানুষের জীবনে লজ্জা ও সরমের গুরুত্ব

  • নৈতিক নিয়ন্ত্রণ লজ্জা মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। লজ্জার কারণে আমরা অনেক সময় ভুল কাজ করা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি।
  • সমাজে শৃঙ্খলা সরম থাকলে সমাজে নিয়ম-কানুন বজায় থাকে। যেখানে সরম নেই, সেখানে কোনো নিয়ম-কানুনও থাকে না—যার যা ইচ্ছা তাই করে। তাই সমাজে সরম থাকা জরুরি।
  • আত্মসম্মান লজ্জা মানুষকে তার আত্মসম্মান রক্ষা করতে সাহায্য করে। লজ্জার কারণে আমরা অনেক সময় নিজের মর্যাদা ভেবে কাজ করি।
  • অপরাধ প্রতিরোধ সরম না থাকলে মানুষ যেকোনো সময় যেকোনো খারাপ কাজ করতে পারে। কিন্তু লজ্জা থাকলে সে নিজেকে নিয়ন্ত্রণ করে।

সারসংক্ষেপ

মানুষের আকাঙ্ক্ষা অনেক সময় তাকে ভুল পথে নিয়ে যায়। কিন্তু যদি লজ্জা ও সরমকে সামনে রাখা যায়, তবে সেই আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে থাকে। লজ্জা হারানো মানে নৈতিকতা হারানো, আর নৈতিকতা হারানো মানে সমাজের ভাঙন।

ধর্মেও বলা হয়েছে, “লজ্জা ঈমানের অংশ।” অর্থাৎ লজ্জা হারালে ঈমানও দুর্বল হয়ে যায়। তাই লজ্জা ও সরম মানুষের জীবনে অপরিহার্য।

Comments

    Please login to post comment. Login