জীবনে যখন আমি নিজের কাছে নিজেকে দেখি, তখন মনে হয় কেন মানুষ আমাকে এত ঘৃণা করে, এত দোষ দেয়, এত কটুক্তি করে। কেন আমি বুঝতে পারি না? তাহলে কি সত্যিই আমার মানুষের কাছে কোনো মূল্য নেই? নিশ্চয়ই এর কিছু কারণ আছে।
আমার মনে হয় আমি একজন বেকার মানুষ, কাউকে কিছু দিতে পারি না। তাই হয়তো কেউ আমাকে মূল্য দেয় না। এমনকি আমার কাছের কিছু মানুষও আমার সাথে এমন আচরণ করে। এসব দেখে আমার খুব খারাপ লাগে।
কিন্তু কিছু করার নেই। তাই আমাকে নিজের কাছেই নিজেকে সান্ত্বনা দিতে হবে, নিজের জন্য কিছু করার চেষ্টা করতে হবে। মানুষের কথা ভাবলে হবে না, কারণ মানুষ সবসময় বিচার করবে, ঘৃণা করবে। আবার সেই একই মানুষই তোমার ভালো সময়ে পাশে এসে মূল্য দিতে শুরু করবে।
তাই মানুষের কথা না ভেবে নিজের কাছে নিজেকে ভালো রাখতেই হবে, শক্ত থাকতে হবে। নিজের মনকে ভালো রাখতে হবে।