Posts

চিন্তা

এই শহর আসলে এক আয়না

July 11, 2026

MD Salam

Original Author MD.Salam

49
View

এই শহরে ভালোবাসা মানে অভাব, যেখানে শূন্যতায় মানুষ খুঁজে নেয় আপনজনের ছায়া।

এই শহরে ঘৃণা মানে সম্পত্তি মালিকানা, যেখানে জমি-ঘর-দালানই হয়ে ওঠে মানুষের পরিচয়।

এই শহরে যা কিছু অভ্যাস, আমি তাকে বলি স্মৃতি, কারণ প্রতিটি পুনরাবৃত্তি জমে থাকে হৃদয়ের পাতায়।

এই শহরে যারা বুঝেও না বোঝার ভান করে, নিজের বোঝা চাপিয়ে দেয় অন্যের ঘাড়ে, আমি তাদের বলি গণতন্ত্র, যেখানে সত্য লুকিয়ে থাকে ভান আর ভণ্ডামির আড়ালে।এই শহর আসলে এক আয়না, যেখানে প্রতিটি শব্দের ভেতরে লুকিয়ে থাকে অন্য অর্থ, প্রতিটি মানুষই একেকটি প্রতীক, আর প্রতিটি প্রতীকই একেকটি গল্প।

Comments

    Please login to post comment. Login