কোনো কিছু পাওয়ার আগে আমরা সেটির প্রতি প্রবল আকাঙ্ক্ষা অনুভব করি। কিন্তু একবারসেটি অর্জন করার পর, সময়ের সাথে সাথে আগ্রহ ধীরেধীরে কমে যায়। একই ভাবে, যদি আমরা সবসময় সুখী থাকতাম, তবে সুখের আরকোনো অর্থ থাকত না, আর আমরা সেটি উপভোগ ও করতে পারতাম না। তাই দুঃখও কঠিন সময়গুলো আসলেই প্রয়োজনীয় — যত বেশি কষ্ট আমরা সহ্য করি, ততবেশি আমরা জীবন থেকে শিক্ষা নিই এবং এর প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারি।
সুখ অনেক সময় আমাদের মানসিক তার ওপর নির্ভর করে।কেউ খুব অল্পতেই আনন্দখুঁজে পায়, আবার কেউ অনেক কিছু অর্জন করেও অসুখী থাকে। যদি আমরা জীবন কে যেমন আছে তেমনভাবে গ্রহণকরি এবং সন্তুষ্টির সাথে গড়ে তুলি, তবে ভালোভাবে বাঁচতে আমাদের বেশি কিছু প্রয়োজন হবে না। ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে নিতে পারলে আমরা সত্যি কারের সুখ অনুভব করতে পারি।
ধনী-গরিবের বিভাজনও আমাদের শিক্ষা দেয়। ধনীদের বিলাসিতা ও অহংকার অনেক সময় তাদের মানবিকতা ভুলিয়ে দেয়। এই বৈপরীত্যনা থাকলে আমরা গরিবদের সংগ্রাম বুঝতে পারতাম না। তাই টাকার পিছনে না ছুটে আমাদের উচিত প্রকৃত উদ্দেশ্য ও ভালো কাজের দিকে মনোযোগ দেওয়া। আমরা যদি সততার সাথে জীবন যাপন করি, টাকা নিজে থেকেই আমাদের কাছে আসবে।
সবশেষে মূল কথা হলো: আমাদের সততার সাথে বাঁচতে হবে, ভালো উদ্দেশ্য ধরে রাখতে হবে, আর জীবনে লক্ষ্য নিয়ে এগিয়ে যেতেহবে।
সুখের মূল্য
সুখের আসল মূল্য তখনই বোঝা যায় যখন জীবনে দুঃখ থাকে। যদি দুঃখ না থাকত, আমরা কখনোই বুঝতে পারতাম না সুখ আসলে কী। দুঃখ থাকার কারণেই আমরা সুখের আকাঙ্ক্ষা করি, আর সুখকে মূল্য দিতে শিখি। তাই সুখ–দুঃখ একে অপরের পরিপূরক।
দুঃখের শিক্ষা
দুঃখ আমাদের জীবনে অনেক কিছু শেখায়। সুখের সময়ে আমরা অনেক ভুল করি, কিন্তু দুঃখ আমাদের সেই ভুলগুলো বুঝতে সাহায্য করে। দুঃখ মানুষকে শক্ত করে তোলে, আর যে জীবনে অনেক দুঃখ পেয়েছে, সে-ই সুখকে সবচেয়ে বেশি মূল্য দেয়। তাই জীবনে দুঃখও প্রয়োজনীয়।
অল্পতে সন্তুষ্টি
অল্পতে সন্তুষ্টি আসলে জীবনের সবচেয়ে বড় সম্পদ। যদি আমরা অল্পতে খুশি হতে না পারি, তবে পুরো পৃথিবী পেলেও সন্তুষ্ট হতে পারব না। অল্পতে সন্তুষ্ট হতে হলে আকাঙ্ক্ষা কমাতে হবে, নিজের ওপর নির্ভরশীল হতে হবে। ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে নিতে পারলে জীবন অনেক সুন্দর হয়ে ওঠে।
ধনী-গরিব বৈষম্য
ধনী-গরিবের বৈষম্য আমাদের শেখায় যে টাকা নয়, আসল সম্পদ হলো উদ্দেশ্য আর ভালো কাজ। অনেক ধনী আছে যাদের প্রচুর টাকা আছে, তবুও তারা সুখী নয়। তাই আমাদের সবসময় সততা ধরে রাখতে হবে, ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে। ধনী-গরিবের মধ্যে বিভেদ না করে সবাইকে মানুষ হিসেবে দেখতে হবে। কারণ আমরা সবাই মানুষ, আর মানবিকতা ছাড়া ধন-সম্পদ অর্থহীন।
আনন্দ আমাদের হাসায়, দুঃখ আমাদের কাঁদায়—কিন্তু দুটোই আমাদের মানুষ হিসেবে পূর্ণতা দেয়। যেমন রাতনা থাকলে দিনের আলো বোঝা যায়না, তেমনি দুঃখ ছাড়া আনন্দের মূল্য বোঝা যায় না।