সক্রেটিসের মাথায় মারো গুলি,
তান্ডব দেখিছি তোমায়।
জোসনার রাতে আলো জ্বলে নিভে
ছায়া হয়ে পাশে আছো তুমি।
নৃত্যনতুন জ্ঞানশূন্য হয়ে
মনের মাঝে লুকিয়ে আছো।
নির্জনতা তোমার মনে পড়ে,
তুমি কি সেই শুনেছো নাকি?
তোমার পায়ের নূপুর আমায় ডাকে,
আমি কি ধরতে এসেছি নাকি?
ধরা ছোয়া তো চাইলেও পাবে না,
কখনও কি মনটা বুঝেছো তুমি?
ধরা ছোয়ার বাইরে আমি দেখো
মহাবিশ্বের শূন্যতা ছুয়ে দেখো।
মাটিতে লিখে দাও আমার নাম,
ঢেউগুলো এসে মুছে দেয় সেই নাম।
বুকের মাঝে কষ্ট পুষেছো,
সেই কষ্ট কি কখনও বুঝতে পেরেছি আমি?
বুঝের মাঝে তোমার হতাশা,
আমি কি পেরেছি তোমায় হাসাতে?
আমি শুধু নিজের মাঝে নিজেকে খুজে গেলাম,
তবুও কি একটু শান্তি পেলাম।
বুকের মাঝে হাহাকার,
তোমার স্মৃতিগুলো লাগে বেইমান।
তোমার স্মৃতিগুলো লাগে বেইমান।