তোমাকে ভালোবেসে রাতের আকাশে তারার দিকে তাকিয়ে,
হয়তো একটা সিগারেট বেশি টানতে হবে আমায়।
তারাগুলো কত দূরে আছে, ঠিক তোমার মতোই।
তারাও অতীত হয়ে জ্বলছে আকাশে।
আজ তুমিও অতীত হয়েই থেকে গেলে আমার স্মৃতিতে।
সিগারেটের ধোঁয়া কিংবা উজ্জল তারা দেখে
তোমাকে ভুলতে চাওয়া কি পাপ হবে?
নাকি মনের বিরুদ্ধে গিয়ে আবার
যোগাযোগ করা পাপ হবে?
ইচ্ছা অনিচ্ছা বলতে কিছু নেই,
আঘাত পেলে মানুষরাও তারার মতো হারিয়ে যায়।
কিছু তারা বলেছিল আমি আছি দেখছো আমায়,
আমি তারাদের ধরতে গিয়ে খুজে পাইনি তোমায়।
পৃথিবী, সূর্য্য, মহাবিশ্ব ঘুরে চলেছে,
তোমার স্মৃতিগুলোও ঘুরে চলেছে তীব্র গতিতে আমার মস্তিষ্কে।
মানুষ শ্রেষ্ট এটাই হয়তো তার দুর্বলতা,
আবেগের কাছে হেরে যায় ভালোবাসা।
কিছু সত্য গোপন থাক,
কিছু তারা'র রহস্য না জানলেও ক্ষতি কী?
যখন তোমার রহস্য জেনে যাবো।
তখন কি আর তোমায় ধরতে যাবো।
আমি তো রাতের আকাশে তারা দেখি,
সেই তারা'র মাঝে তোমাকে খুঁজি।
তবে আসলেই কি খুঁজে পাই?
#তারা
#রুদ্র_সিয়াম