হঠাৎ মাদকের নেশা ছাড়লে যেমন লাগে,
তেমনি লাগছে তোমাকে ছেড়ে দিয়ে।
মাদকের চেয়েও ভয়ানক তুমি নারী।
মাদকদ্রব্যে আসক্ত হলে তো তাও কেনা যায়,
তবে তোমার কি দিয়ে কিনবো বলো?
ভালোবাসা হঠাৎ হারিয়ে গেলে বুঝি এমন অস্থির লাগে বুকখানা,
তোমার ঠোঁটের চুমু যে ভুলিনি আমি।
বুকে বুক রেখে জড়িয়ে ধরেছিলে তুমি।
এই যে তোমার নেশায় আসক্ত হয়ে
এই যে আমি পাগল প্রায়।
চোখে লইয়া ঘুম আমি জেগে থাকি
নেশার আশায়।
তয় তোমার নেশার আসক্ত মারাত্মকভাবে আকৃষ্ট করেছিলে,
আমি বুঝিনি শেষবিকেলের রোদে কেন এতো পুড়ছি তীব্রভাবে।
বুঝলে হয়তো আর রোদ পোহাতে উঠোনে দাড়াতাম না।
তোমার নেশায় আসক্ত হইতাম না।
ভুল করেই তো আমি শিখছি।
তবুও কি আমার শিক্ষা হয়?
প্রেমের নৌকা যে ঢুবে গেল।
কই তুমি তো ছিলে না সেই নৌকায়।
#নেশা
#রুদ্র_সিয়াম