Posts

কবিতা

মায়া (কবিতা)

July 16, 2026

Rudro Siyam

Original Author রুদ্র সিয়াম

24
View

অস্থিরতায় তোমার নরম হাতের আঙুলগুলো কেঁপে উঠতো,
আমি নির্লিপ্ত হয়ে দেখতাম।
একই অনুভূতি আজ আমার হাতের সাথে,
এখন হয়তো নিজেও অনুভব করে পারছি তোমায়।

রাত গড়িয়ে দিন এসে পড়লো,
তবুও আমার ঘুম আসলো না।
হয়তো একটু তোমার কন্ঠ শোনার লোভে
আমি এখনও জেগে আছি।

হারানোর ভয় হয়তো আমার মাঝেও এসে পড়েছে,
এগুলো তো আগে কখনও হয়নি।
তবে এখন কেন হচ্ছে?
নিজের অস্তিত্ব কি আমরা মুছে ফেলছি
ইগো ই কী? তাহলে আমাদের শত্রু?

যদি তাই হয়, তাহলে থাক কিছু কথা গোপনে।
রইলো না হয়, মনের কথা মনে।
আজকাল পাখিরা ব্যস্ত হয়ে গেছে,
কেউ কারো খোঁজ নেয় না।

নিরিবিলি শান্ত মনে ভেবে চলি তোমার কথা আপন মনে,
কই তুমি তো ভাবলে না?
নাকি প্রকাশ করলে ভালোবাসা কমে যাবে?
তাই আমরা অবহেলাকেই গ্রহন করি।

এযেন প্রেম নয়, অস্তিত্ব মুখোমুখি হয়েছি আমরা।
এযেন ভালোবাসা নয়, দুটো রিদয়ের বন্ধন হারা।
সে যাই হোক, কল্পনায় তুমি মায়াবী।
রবে মায়াবী হাসি হয়ে চিরকাল।

#মায়া
#রুদ্র_সিয়াম

Comments

    Please login to post comment. Login