জীবনের প্রতিটি মুহূর্তই অস্থায়ী। যেমন ভোরের সূর্য অস্ত যায়, তেমনি সুখের দিনও একদিন ফুরিয়ে যায়। কোনো কিছুই চিরস্থায়ী নয়, আবার দুঃখও চিরকাল থাকে না, তারপরেই আসে নতুন আলো।কারণ আমরা যেমন চিরদিন বেঁচে থাকব না বা থাকতে আসিনি। তেমনি করে আমাদের খারাপ সময় কিংবা ভালো সময়ও সবসময় থাকবে না। আবার ভালো সময়ও চিরস্থায়ী নয়। সবকিছু একদিন শেষ হয়ে যায়। সবকিছুর যেমন শুরু আছে, তেমনি শেষও আছে।
এই জন্যই সবকিছু এত সুন্দর—কারণ কোনো কিছুর শুরু আছে, শেষ আছে, আর সেই শেষের জন্যই তার আকাঙ্ক্ষা আছে, গুরুত্ব আছে। যদি সবকিছু চিরস্থায়ী হতো, তাহলে আমরা কোনো কিছুর মূল্য দিতাম না, কদর করতে জানতাম না। কারণ সেটিতো শেষ হবে না, তাহলে সেটার কদর করব কেন?
আমরা মানুষ, আমরা যে জিনিসটা পেতে অনেক কষ্ট করি, সেই জিনিসটার অনেক কদর করি, তার গুরুত্ব দিই। সেটি অনেককষ্ট করে অর্জন করাই।কোনো কিছু চিরস্থায়ী নয় বলেই পৃথিবী এত সুন্দর। কষ্টেরপর যেমন সুখ আছে, তেমনি সুখের পর দুঃখও আছে।তাই আমাদের কোনো একটি বিষয় নিয়ে পড়ে থাকা উচিত নয় যে কেউ আমাদের কষ্ট দিয়ে চলে গেছে। আমরা সেই জায়গায় পড়ে থাকব না।সেখানে পড়ে থাকলে হবেনা, কারণ তার চেয়ে হয়তো ভালো কিছু সামনে অপেক্ষা করছে।
তাই আমরা মন খারাপ করে বসে থাকব না, বরং সামনে এগিয়ে যাব, ভালো থাকব।ভাবব—সবকিছুই ক্ষণস্থায়ী, কিছুই চিরস্থায়ী নয়।
জীবন সুন্দর এই জন্যই যে সব কিছু ক্ষণস্থায়ী। সুখের পর দুঃখ আসে, দুঃখের পর আবার সুখ আসে। এই চক্রই আমাদের শেখায় এগিয়ে যেতে, দৃঢ় থাকতে, আর প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে।
কোনো কিছুই চিরস্থায়ী নয়। সুখ–দুঃখ, শুরু–শেষ—সবই একদিন ফুরিয়ে যায়। এই ফুরিয়ে যাওয়াই জীবনের সৌন্দর্য, এই ক্ষণস্থায়ীত্বই আমাদের শেখায় কদর করতে।