Posts

ফিকশন

অন্ধকার মস্তিষ্ক (Premium)

July 17, 2026

Sabikun Nahar Auntu

Original Author সাবিকুন নাহার অন্তু

0
sold
প্রতিদিন দুপুর দুটোয় স্কুল ছুটি হয়। না আমি এখন আর ছাত্রী নই, স্কুলে পড়াই। সেদিন গেট পেরোতেই চোখে পড়লো একজন ভারসাম্যহীন মানুষ ছেড়া কাপড় বিছিয়ে রাস্তার ওপারে সুউচ্চ দালানের সামনে শুয়ে আছে। এমন একটা জায়গায় এমন এক অবস্থানে শুয়ে আছে, আমার চোখের আলো সরাসরি তার ডাগর চোখের লালচে আলোয় ধরা পড়লো। আমি দেখলাম তার অদ্ভুত ভাবলেশহীন চোখ দুটো, নির্বিকার হয়ে আমায় দেখছে!

রাস্তায় প্রায়শঃই মানসিক ভারসাম্যহীন অসহায় লোকেরা ঘুরে বেড়ায় বিভিন্ন বেশ ধারণ করে। কখনও একা একা কথা বলতে বলতে, কাপড় চোপড় হাতে নিয়ে, মাথা চুলকাতে চুলকাতে ইত্যাদি নানা ভাবে তাদের পদচারণা আশেপাশে প্রায়শই চোখে পড়ে। কিন্তু আমার দৃষ্টিসীমায় কখনও এমন ধীর শান্ত নদীর মত চোখের বহমান আবেদন চোখে পড়েনি!

This is a premium post.

Comments

    Please login to post comment. Login