Poetry

বয়সের উর্ধ্বে

July 21, 2026

66
View

 

​তোমার বয়সের পঞ্জিকায় হয়তো আমার চেয়ে বসন্ত বেশি,

অথচ আমার কাছে তুমি সবচেয়ে কাছের এক শান্ত নদী।

দুনিয়ার চোখে যা-ই হোক আমাদের এই সম্পর্কের নাম,

তোমার ওই হাসিতেই খুঁজে পাই আমার শেষ আশ্রয় আর ধাম।

​তুমি তো শুধুই বন্ধু নও, এক নির্ভরতার আবেশ,

যেখানে গিয়ে থমকে দাঁড়ায় ক্লান্তি আর সব ঝড়ের উন্মেষ।

তোমার অভিজ্ঞতায় আমায় আগলে রাখার মিঠে আদর,

আর আমার চঞ্চলতায় ঢাকা পড়ে তোমার মনখারাপের চাদর।

​বয়স তো কেবল সংখ্যা মাত্র, হিসেব কষে কজন?

তুমি তো আমার অনুভূতির এক অচিন মেঠো পথ।

কাছের বন্ধু হয়ে এলে, দিলে ভালোবাসার রঙ,

তোমার নামেই সত্যি হলো আমার রূপকথার সব সং।

​তোমার হাতটা ধরে চলতে পারি হাজার বছর হেঁটে,

যেখানে কোনো বিচার নেই, নেই কোনো বয়সের গণ্ডি কেটে।

তুমি আমার বন্ধু প্রথম, শেষটায় ভালোবাসার আলো,

তোমার চেয়ে সত্যি বলো— কেউ কি বাসতে পারে ভালো?

Comments

    Please login to post comment. Login