Posts

নিউজ

গ্রীষ্মকালীন বইয়ের তালিকা প্রকাশ করলেন বিল গেটস

July 21, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
6
View

মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের পড়ুয়া হিসেবে খ্যাতি আছে। তিনি প্রতি বছর সেরা বইয়ের একটি তালিকা প্রকাশ করেন। পাশাপাশি গ্রীষ্মকালে পড়ার জন্য একটি সামার রিডিং লিস্ট বা গ্রীষ্মকালীন বইয়ের তালিকাও তৈরি করেন। চলতি বছরও তার ব্যতিক্রম হয়নি। ১৮ জুলাই ব্যক্তিগত ব্লগ 'গেটস নোটস' এ এই গ্রীষ্মে পড়ার জন্য কিছু বইয়ের নাম সুপারিশ করেছেন তিনি।   

গেটসের এবারের গ্রীষ্মকালীন বইয়ের তালিকায় মাত্র একটি ফিকশন এবং দুটি ননফিকশন বই জায়গা পেয়েছে। এছাড়া বই পড়ার পাশাপাশি তিনি বিনোদনের জন্য টিভি সিরিজ ‘দ্য পিট’ এর সিজন ২ দেখারও সুপারিশ করেছেন। 

বিল গেটসের ২০২৬ সালের গ্রীষ্মকালীন বইয়ের তালিকা নীচে দেওয়া হলো:   

কালপ্যাবিলিটি (Culpability):     

মার্কিন লেখক, উপন্যাসিক, শিক্ষাবিদ ও সাহিত্য গবেষক  ব্রুস হোলসিঙ্গারের একটি চমৎকার উপন্যাস ‘কালপ্যাবিলিটি’। একটি সেলফ ড্রাইভিং মিনিভ্যানের কারণে হওয়া মারাত্মক দুর্ঘটনার পর একটি পরিবারের জটিল পরিস্থিতি এবং পরিণতি নিয়ে গল্পের প্লট তৈরি হয়েছে। 

১৯২৯ (1929):  

অ্যান্ড্রু রস সর্কিনের লেখা ‘১৯২৯: ইনসাইড দ্য গ্রেটেস্ট ক্র্যাশ ইন ওয়াল স্ট্রিট হিস্ট্রি—অ্যান্ড হাউ ইট শ্যাটার্ড আ নেশন’ (1929: Inside the Greatest Crash in Wall Street History—And How It Shattered a Nation)  বইটি পড়ার পরামর্শ দিয়েছেন গেটস। 

গ্রে ম্যাটারস (Gray Matters):   

গেটস জানিয়েছেন, তিনি ও তার প্রেমিকা মাঝেমধ্যে অডিওবুক শোনেন। যারা লিখিত বইয়ের চেয়ে অডিও শুনতে বেশি পছন্দ করেন, তাদের জন্য তিনি থিওডোর এইচ. শোয়ার্টজ এর লেখা ‘গ্রে ম্যাটারস: আ বায়োগ্রাফি অব ব্রেইন সার্জারি’ (Gray Matters: A Biography of Brain Surgery) বইয়ের নাম উল্লেখ করেছেন। ননফিকশন এই বইটি পাঠ করেছেন শন প্র্যাট।   

Comments

    Please login to post comment. Login