আমার মা
মারিয়ম জাহান
আমি যে মাকে বাসি বড্ড ভালো
মা যে আমার কাছে চাঁদের আলো।
মা,তুমি সেই জন
যার সাথে থাকব আমি সারাটা জীবন।
তোমার স্বপ্ন আমি করবই পূরণ
তাইতো আমি সবসময় করি তোমায় স্মরণ।
আমার কাছে তুমি সবার সেরা
আমার জীবনের এক বেঁড়া।
আমায় জামা কিনে দিয়ে তুমি নাওনা কোনো শাড়ি
তোমায় খুশি করতে আমি দেবো সাগর পাড়ি।
মা, আমি তোমায় বাসি অনেক ভালো
তোমার ঘর আমি একদিন করবোই আলো।