Posts

কবিতা

আমার আম্মু🥰

July 22, 2026

Mariyom Jahan

48
View

                              আমার মা

                           মারিয়ম জাহান 

আমি যে মাকে বাসি বড্ড ভালো 

মা যে আমার কাছে চাঁদের আলো। 

মা,তুমি সেই জন 

যার সাথে থাকব আমি সারাটা জীবন। 

মা, তোমার স্বপ্ন আমি করবই পূরণ 

তাইতো আমি সবসময় করি তোমায় স্মরণ। 

আমার কাছে তুমি সবার সেরা 

আমার জীবনের এক বেঁড়া।

আমায় জামা কিনে দিয়ে তুমি নাওনা কোনো শাড়ি 

তোমায় খুশি করতে আমি দেবো সাগর পাড়ি। 

মা, আমি তোমায় বাসি অনেক ভালো 

তোমার ঘর আমি একদিন করবোই আলো। 

Comments

    Please login to post comment. Login

  • Mariyom Jahan 1 month ago

    তোমায় অনেক ভালোবাসি আম্মু।