সবুজ শাড়ি...💚
সোমবার .. সবাই বলে এই দিনটি নাকি শুভ। তবে আমার প্রশ্ন মঙ্গলবার কেন নয়? এই বাক্যের শুরু তে তো মঙ্গল! আর প্রচলিত ভাষায় "মঙ্গল" মনে'ই শুভ । কি জানি যত্তসব অজব নিয়ম; ওহ হে ভুলেই গেছি আমার নামটা বলেতে । "বকবকানি"।.. না এটা আমার আসল নাম না সবাই বলে আর কি।এটা ছাড়াও একটা ডাকনাম আছে সিজু।
'কিরে সিজু ভাত তো ঠান্ডা হয়ে যাচ্ছে খেতে আয়। "মা;"!
পুরো নামটা পরে বলব মা ডাকে যেতে হবে।.....
আজকের বিকেলটা অনেক স্নিগ্ধ মনোরম মাতাল করার মত সম্ভবত সঙ্গী পাশে থাকলে আর বেলি ফুলের গাজরা হাতে চা এ চুমুক দিতে দিতে গান গাইতাম মনের আনন্দে "তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে".... হুঁ হুঁ হুঁ...... হুঁ..... উফ্ সেই হইত...আ.. ধ্যাত কি সব আবোল তাবোল চিন্তা করি আমি সারাক্ষ এর জন্য সবাই আমাকে পাগল বলে..! তবে ভুল কি বললাম; একটা স্বপ্নের রাজকুমার সব কুমারির জীবনেই থাকে ! কোথায় যেন একটা লেখা পড়ে ছিলাম ["মানুষ একা বাঁচতে পারে না কল্পনাতে হলেও একজন সঙ্গী প্রয়োজন"]। অনেকদিন পর ডায়েরি টা খুললাম আজকের দিনটা অনেক শুভ; তবে আমার মত অনুযায়ী আজ মঙ্গলবার না। আজ বৃহস্পতিবার' দিন অনুযায়ী কখনো শুভ অশুভ হয়'না । যেই