Posts

কবিতা

দহন ও দর্পন

July 24, 2026

Sumaiya Borsha

39
View


কল্পনার গল্পতে অল্পআল্প সুরেতে চেয়েছো কাকে?
মধ্যরাতে বিনিদ্রিত জেগে চাওনি কি তাকে?
ঝড়ো রাতের বজ্রপাতে যাওনি কি ছুটে ছাদে?
কখনো কি ভাবোনি তুমি,মরবে এই প্রমাদে?
এক রক্তিম কৃষ্ণচূড়ার ডালে দুটো কোকিল হাসে,
তুমি কি ফিরে ফিরে দেখনি তাদের ভালোবেসে?
ঘৃণাই যাকে করো বেশি,কেনই বা তার জন্য কাঁদো ,
তুমিও নাহয় কাদাও তাকে তারই মতো এক ফাঁদে।
অমাবস্যার রাতে চাওনি কি এক ছটকা আলো?
যেই আলোতে বাসবে তোমায় কেউ ভালো!
নদীর কল্লোলে গাছের মৃত পাতা ঝড়ছে,
তুমি কি দেখোনি তাকে,কি অবহেলায় সে ভাসছে?
ভোরের শুরুতে যখন বৈচিত্র্যতা পেলে,
মন কি বলেনি সবই গেলো কেবলমাত্র জলে।
ভালোবাসার কি নিদারুন কষ্টে তুমি মরেছিলে,
বাঁচতে কি পেরেছিলে তুমি আদৌতে?
কল্পনায় হয় সুখ পাবে,ভুলবে কি তুমি পুড়েছিলে?
মরতে মরতে কি শিখলে সমাপ্তিতে!

Comments

    Please login to post comment. Login